ডেটলাইন ওয়েব ডেস্কঃ করোনা ভাইরাসের আতঙ্ক ক্রমশই বেড়ে চলেছে। চীনে ইতিমধ্যেই অনেক মানুষের মৃত্যু হয়েছে। আরও মৃত্যুর আশঙ্কা রয়েছে। কিন্তু এদেশেও করোনার থাবা বসতে চলেছে বলে এক সমীক্ষায় জানা গেছে। যা রীতিমতো উদ্বেগের কারন হয়ে উঠেছে। শনিবারই শহর কলকাতার আরএন টেগোর হাসপাতালে করোনা ভাইরাসেরই এক অন্য প্রজাতির প্রমাণ মিলেছে এক প্রৌঢ়ের দেহে। এমনই অবস্থায় জার্মানির এই সমীক্ষায় চরম উদ্বেগ দেখা দিয়েছে স্বাস্থ্যদপ্তরের কর্তাদের মধ্যে। সমীক্ষায় দেখা যাচ্ছে যে কোনও মুহূর্তে ভারতের সীমানা পেড়িয়ে যেতে পারে এইভাইরাস। এমনকি ভারতে মহামারির আকার ধারণ করতে পারে এই ভাইরাস। সমীক্ষার ফলাফলে দেখা যাচ্ছে যে ২০টি দেশে নোভেল করোনা মহামারির আকার নিতে পারে তার মধ্যে ১৭ নম্বরে আছে ভারত।
Latest article
গাঁজার ‘গেমপ্ল্যান’ ভেস্তে দিল পুলিশ! ৫৩ কেজি গাঁজা-সহ জালে ৩ পাচারকারী
ডেটলাইন দুর্গাপুর: পাচারের আগেই পুলিশের তৎপরতায় বড়সড় সাফল্য পেল কোক ওভেন থানার পুলিশ। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ...
জাতীয় সড়কে যমরাজ সেজে গাড়ি চালকদের পথ নিরাপত্তার বার্তা
ডেটলাইন দুর্গাপুর,৮ আগস্টঃ চলতি পথ নিরাপত্তা সপ্তাহ পালনে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে বিগত দিনে একাধিক কর্মসূচী দেখা গেছে। এদিন দুর্গাপুর...
স্থানীয়দের চাকরির দাবিতে বিক্ষোভ চুরুলিয়া গ্রামে
ডেটলাইন আসানসোল,৮ আগস্টঃ তাদের এলাকায় তৈরী হয়েছে কয়লা খনি। কয়েক বছর ধরে সেই খনিতে উৎপাদনের কাজও শুরু হয়েছে। সেখানে কর্মী নিয়োগও হয়েছে।...














