ডেটলাইন দুর্গাপুরঃ সেভ ড্রাইভ সেভ লাইফ এই স্লোগানকে সামনে রেখে শনিবার দুর্গাপুরের মুচিপাড়া ট্রাফিক গার্ডের উদ্যোগে ট্রাফিক আইন সম্পর্কে গাড়ি চালকদের সচেতন করার একটি কর্মসূচী পালিত হয়। এই কর্মসূচীর মূল মন্ত্র ছিল – সাবধানে গাড়ি চালাও। ট্রাফিক আইন মেনে চলো। প্রসঙ্গত, এখন শীতের সময়। রাত এবং সকালে ঘন কুয়াশায় ঢেকে যাচ্ছে রাস্তাঘাট। খুব কাছের মানুষজন ও গাড়িও অনেক সময় দেখতে না পেয়ে দুর্ঘটনা ঘটে যায়। তাই এদিন মুচিপাড়া মোড়ে আয়োজিত এই পথ নিরাপত্তা কর্মসূচীতে বাস,ট্রাক চালকদের পাশাপাশি দুচাকার চালকদেরও নানাভাবে সতর্ক করা হয়। কুয়াশা যাতে কোন প্রতিবন্ধকতার সৃষ্টি না করে সেবিষয়ে চালকদের বিশেষ সচেতন করেন ট্রাফিক গার্ডের আধিকারিকরা। প্রসঙ্গত,এমনিতেই দূরপাল্লার বাস ও ট্রাক চালকরা যাতে রাস্তায় ঘুমিয়ে না পরেন, তার জন্য বিভিন্ন রাস্তায় পুলিশের পক্ষ থেকে তাদের চা ও জল খাওয়ানোর ব্যবস্থা করা হয়। পুলিশের এই উদ্যোগকে সাধু বাদ জানিয়ে দূরপাল্লার গাড়ি চালকরা জানিয়েছেন, রাস্তার মাঝে চা ও জল পান করার ফলে তারা অনেকটাই চাঙ্গা হয়ে ফের গাড়ি চালানোর শক্তি পান। এদিনের কর্মসূচীতে উপস্থিত ছিলেন মুচিপাড়া ট্রাফিক ওসি ইলাল হোসেন, অ্যাসিস্ট্যান্ট সাবইন্সপেক্টর সন্তোষ সিং, অ্যাসিস্ট্যান্ট সাবইন্সপেক্টর পরিতোষ মাহাতো এবং অ্যাসিস্ট্যান্ট সাবইন্সপেক্টর শিব শঙ্কর সিংহ সহ অন্যান্য পুলিশ আধিকারিক ও বিশিষ্ট অতিথিরা।
Latest article
দামোদরের বিসর্জন ঘাট পরিদর্শনে প্রশাসনিক কর্তারা,বাড়তি নজরদারি নিরাপত্তায়
ডেটলাইন দুর্গাপুর: রাজ্যে পালা বদলের পর এবারই প্রথম বাংলায় দুর্গাপুজো হচ্ছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশে এবার পুজোর ক্ষেত্রে একাধিক নতুন বিধি লাগু...
শিশুদের হাতে ভিক্ষার ঝুলি নয়, হাতে উঠুক বই! দুর্গাপুরে ওসি অঞ্জন মণ্ডলের মানবিক বার্তা
ডেটলাইন দুর্গাপুর: ভিক্ষাবৃত্তির জীবন ছেড়ে সমাজের মূল স্রোতে ফিরে আসুক পরবর্তী প্রজন্ম। শিশুরা শিক্ষার আলোয় আলোকিত হয়ে গড়ে তুলুক সুন্দর ভবিষ্যৎ। এই...
পুজোর আগে বাইক উদ্ধার, কোক ওভেন থানার তৎপরতায় গ্রেপ্তার দুই
ডেটলাইন দুর্গাপুর: পুজোর আগে চুরি হয়ে যাওয়া বাইক ফিরে পেয়ে স্বস্তির নিঃশ্বাস ফেললেন দুর্গাপুরের বিদ্যাসাগর পল্লীর বাসিন্দা বিপুল বিশ্বাস। বাইক চুরির অভিযোগ...














