ডেটলাইন ওয়েব ডেস্কঃ শিশু ধর্ষকদের মৃত্যুদণ্ড দণ্ডিতদের প্রাণভিক্ষার সুযোগটাই তুলে দেওয়া উচিত।হায়দরাবাদে গণধর্ষণ ও খুনে অভিযুক্তদের এনকাউন্টারে মৃত্যু নিয়ে সারা দেশ যখন উত্তাল তখন শিশু ধর্ষণ রুখতে জোরাল সওয়াল করলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। তিনি সাফ জানিয়েছেন, শিশুদের ওপর হওয়া নৃশংস ও বর্বরোচিত ঘটনায় কোনও মাফ নয়। এই সব অপরাধে দন্ডিতরা যাতে প্রাণ ভিক্ষার আবেদনও করতে না পারে, তার জন্য কঠোর আইন আনার প্রয়োজন বলে মত দিলেন রাষ্ট্রপতি। তিনি দাবি তুলেছেন,এবার পকসো (POCSO) আইনে অভিযুক্ত দোষীদের প্রাণ ভিক্ষার আবেদন করার অনুমতিও দেওয়া উচিত নয়। আইনের এই অংশ নিয়ে পুনর্বিবেচনা করা উচিত সংসদের। মহিলাদের নিরাপত্তা নিয়েও কড়া বার্তা দিলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। এদিন রাজস্থানের উদয়পুরে এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে রাষ্ট্রপতি এই মন্তব্য করেন।
Latest article
দুর্গাপুজোয় নিরাপত্তার বার্তা, পুজো কমিটিগুলির সঙ্গে কোক ওভেন থানার বৈঠক
ডেটলাইন দুর্গাপুরঃ আসন্ন দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে সম্পন্ন করতে কোক ওভেন থানার উদ্যোগে স্থানীয় শ্রেয়সী লজে থানার অধীন দুর্গাপুজো কমিটিগুলোর সদস্যদের নিয়ে...
নাগরিকত্ব পাবে বাংলাদেশীরা,দুর্গাপুরে ঘোষণা মন্ত্রী শান্তনু ঠাকুরের
ডেটলাইন দুর্গাপুর,৬ সেপ্টেম্বরঃ আর টালবাহানা নয়। এবার এই রাজ্যের বাংলাদেশীরা দ্রুত ভারতীয় নাগরিকত্ব পাবে। দুর্গাপুরে এসে একথা জানালেন বন্দর,নৌ পরিবহন ও জলপথ...
কিভাবে এলো প্রীতি বন্ধনের রাখী উৎসব
প্রণয় রায়ঃ রাখী পূর্ণিমা ভারতবর্ষের এক জনপ্রিয় প্রীতি বন্ধনের উৎসব। এদিন বোনেরা ভাইদের হাতে রাখী নামে একটি পবিত্র সুতো বেঁধে দেয়। ইতিহাস...














