ডেটলাইন দুর্গাপুরঃ জল ছাড়া মানুষ যেমন বাঁচে না ঠিক তেমনই মানুষের শরীরের এক অমূল্য সম্পদ হল রক্ত। বিশ্বজুড়ে প্রতিদিন এক ব্যাপক পরিমান রক্তের প্রয়োজন হয়। দুর্ঘটনা হোক কিংবা সাধারন নানা রোগের চিকিৎসার ক্ষেত্রেও মানুষের রক্তের প্রয়োজন হয়।একজন মানুষই পারে অন্য একজন মুমূর্ষ রুগীকে রক্ত দিয়ে বাঁচাতে।প্রতি বছরের মত এই বছরও কালীপুজো ও দেওয়ালী উপলক্ষে দেশবন্ধুনগর ফ্রেন্ডস ক্লাবের উদ্যোগে এক স্বেচ্ছা রক্তদান শিবিরের আয়োজন করা হয়।এই শিবিরে ৫জন মহিলা সহ মোট ২৫ জন রক্তদান করেছেন। রক্ত সংগ্রহ করার দায়িত্বে ছিল দুর্গাপুর মহকুমা ভলান্টারী ব্লাড ডোনার্স ফোরাম। রক্তদাতাদের মহান ভুমিকার কথা মানুষ বহু বার শুনলেও আজ তা আরও একবার প্রমাণ মিলল এই দিনের শিবিরে। উল্লেখ্য গত পরশু অভিজিৎ দাস নামক একজন রক্তদাতার মা প্রয়াত হয়েছেন,তার মা’র স্মৃতিকে আগলে রেখে আজ এই শিবিরে তিনি রক্তদান করলেন। অভিজিৎ দাস জানান যে তার এই রক্তে বাঁচবে একটা প্রান। অভিজিৎ দাসের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন ব্লাড ডোনার্স ফোরামের সম্পাদক কবি ঘোষ। তিনি এই উদ্যোগের প্রশংসা করেন এবং শিবিরের উপস্থিত সকল রক্তদাতাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। পাশাপাশি ফেডারেশন অফ ভলান্টারি ব্লাড ডোনার্স অরগানাইজেশানস এর রাজ্য কাউন্সিল সদস্য রাজেশ পালিত উপস্থিত থেকে রক্তদাতাদের উৎসাহিত করেছেন।
Latest article
শিশুদের হাতে ভিক্ষার ঝুলি নয়, হাতে উঠুক বই! দুর্গাপুরে ওসি অঞ্জন মণ্ডলের মানবিক বার্তা
ডেটলাইন দুর্গাপুর: ভিক্ষাবৃত্তির জীবন ছেড়ে সমাজের মূল স্রোতে ফিরে আসুক পরবর্তী প্রজন্ম। শিশুরা শিক্ষার আলোয় আলোকিত হয়ে গড়ে তুলুক সুন্দর ভবিষ্যৎ। এই...
পুজোর আগে বাইক উদ্ধার, কোক ওভেন থানার তৎপরতায় গ্রেপ্তার দুই
ডেটলাইন দুর্গাপুর: পুজোর আগে চুরি হয়ে যাওয়া বাইক ফিরে পেয়ে স্বস্তির নিঃশ্বাস ফেললেন দুর্গাপুরের বিদ্যাসাগর পল্লীর বাসিন্দা বিপুল বিশ্বাস। বাইক চুরির অভিযোগ...
প্রতি থানায় চার চাকা ও বাইক,মুখ্যমন্ত্রীর ঘোষণা বাস্তবায়িত দুর্গাপুরে
ডেটলাইন দুর্গাপুরঃ এক ফোনেই মিলবে পুলিশের সাহায্য। দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যাবে পুলিশ। মহালয়ার পুণ্য লগ্নে রাজ্যে চালু হয়েছে ১১২ জরুরি পরিষেবা। একই...














