ডেটলাইন ওয়েব ডেস্কঃ শক্তির আরাধনায় মেতেছে রাজ্য। কালীঘাট, দক্ষিণেশ্বর,তারাপীঠ, কঙ্কালীতলা, নলালেশ্বরীসহ রাজ্যের ঐতিহ্যের মন্দিরগুলিতে আজ সারারাতই জমজমাট থাকবে ভক্তদের সমাগমে। সকাল থেকেই বিভিন্ন মন্দিরে ভিড় জমাতে শুরু করেছেন ভক্তরা। সেই সঙ্গে পুজোর আয়োজন ও ভোগ রান্নার ব্যস্ততা। কালীপুজোর অমাবস্যার মূল পুজো শুরু রাতে। সকাল থেকেই ভবতারিনী মন্দিরে ভক্তদের আগমন শুরু হয়। তারাপীঠেও নিশি পুজোতেই হয় মাতৃ আরাধনা। সিদ্ধপীঠে মায়ের পুজো দিয়ে মনস্কামনা পূর্ণ হওয়ার আশায় তারাপীঠে ছুটে আসেন ভক্তরা। তারা মায়ের সাধনায় সিদ্ধিলাভ করেছিলেন সাধক বামাক্ষ্যাপা। মন্দিরে পুজো করতেন আর শ্মশানে সাধনা। রামকৃষ্ণের যেমন দক্ষিণেশ্বর তেমনই বামাক্ষ্যাপার তারাপীঠ। বছরভর ভক্তরা আসেন এই সিদ্ধপীঠে। মনস্কামনা পূর্ণ হওয়ার বাসনায়। তবে, কালীপুজোর দিনটার তাত্পর্য একেবারেই অন্যরকম। তারাপীঠ তন্ত্র পিঠ তাই মহা শ্মশানে বিশেষ হোম যজ্ঞে মেতে ওঠেন তান্ত্রিকরা।
Latest article
মহরমে নিষিদ্ধ ডি জে, বহন করা যাবে না কোনো অস্ত্রও
ডেটলাইন দুর্গাপুর,২৪ জুনঃ আগামী ২৬ জুন মুসলিম সম্প্রদায়ের অন্যতম এক বড় উৎসব হল মহরম। পশ্চিম বর্ধমান জেলায় যাতে সেই মহরম শান্তিপূর্ণভাবে পালন...
কোক ওভেন থানাতেও পালিত আন্তর্জাতিক যোগ দিবস
ডেটলাইন দুর্গাপুর,২১ জুনঃ আজ সারা দেশজুড়ে উৎসাহের সঙ্গে ১২ তম আন্তর্জাতিক যোগ দিবস পালিত হচ্ছে। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবছরের যোগ দিবস...
বিশ্ব পরিবেশ দিবসে ‘একটি গাছ মায়ের নামে’ কর্মসূচী পালন
ডেটলাইন দুর্গাপুরঃ ৫ জুন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে সারা দেশের সঙ্গে দুর্গাপুরের বিভিন্ন এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচী পালন করা হয়। সিটি সেন্টারে সাব...














