ডেটলাইন রানীগঞ্জঃ সামাজিক বিভিন্ন কাজের সঙ্গে সর্বদা তৎপর থাকার কারণে, বিশেষ সম্মান পেলেন দুর্গাপুরের শংকরপুর এলাকার বাসিন্দা মনোজ চক্রবর্তী। সামাজিক কাজকর্মের প্রতি মনোজবাবুর আন্তরিক ইচ্ছা ও উদ্যোগ দেখে তাঁকে হিউম্যান রাইটস কাউন্সিল পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুর মহকুমার প্রেসিডেন্ট পদে নিয়োগ করেছে। গতকাল এই সম্মানপ্রদান অনুষ্ঠানটি হয় রানীগঞ্জে। এখানে উপস্থিত ছিলেন পশ্চিম বর্ধমান জেলার সম্পাদক সজল নন্দী, ওয়েস্ট বেঙ্গল স্টেট ওয়ার্কিং প্রেসিডেন্ট গৌতম বাউরী, অনুপ বাউরী। তারা মনোজবাবুকে সম্মানপত্র এবং স্তবক দিয়ে সম্বর্ধনা জানিয়ে হিউম্যান রাইটস পরিবারের সঙ্গে যুক্ত করেন। এই সম্মান পাওয়ার পর মনোজ চক্রবর্তী হিউম্যান রাইটস কাউন্সিলের রাষ্ট্রীয় চেয়ারম্যান সর্দার জগজিৎ সিং এবং সজল নন্দীকে কৃতজ্ঞতা জানিয়ে বলেন,এবার আরও উৎসাহের সঙ্গে তিনি সমাজের কাজ করতে পারবেন।
Latest article
বিবাহ উপলক্ষ্যে পরিবারের উদ্যোগে দুর্গাপুরে রক্তদান শিবির
ডেটলাইন দুর্গাপুর,৩০মার্চঃ গ্রীষ্মকালীন সময়ে রক্তের সংকট নিরসন এবং পরিবারভিত্তিক রক্তদান শিবির বৃদ্ধির লক্ষ্যে ওয়েস্ট বেঙ্গল ভলান্টারী ব্লাড ডোনার্স সোসাইটি-র সহ-সভাপতি,বিশিষ্ট আইনজীবী আয়ূব...
প্রচারে নেমে পড়লেন দুর্গাপুরের দুই কংগ্রেস প্রার্থী
ডেটলাইন দুর্গাপুর,৩০মার্চঃ দীর্ঘ অপেক্ষার পর অবশেষে রবিবার প্রার্থী তালিকা প্রকাশ করেছে জাতীয় কংগ্রেস। এই তালিকায় দেখা গেছে এবার দুর্গাপুর পশ্চিম কেন্দ্রে প্রার্থী...
বাসস্ট্যান্ডে চা খেতে গিয়েও জনসংযোগে প্রার্থী কবি দত্ত
ডেটলাইন দুর্গাপুর,২৮ মার্চঃ বরাবর রাজনীতির বাইরে থাকতে পছন্দ করলেও এবার তাঁকেই দুর্গাপুর পশ্চিম কেন্দ্রে প্রার্থী করেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তাই,শেষ পর্যন্ত...














