ডেটলাইন স্পোর্টস ডেস্কঃ অধিনায়ক হিসেবে সব থেকে বেশি ১৫০-র বেশি রানের ইনিংস খেলার কৃতিত্ব এর আগে ছিল অস্ট্রেলিয়ার কিংবদন্তি ক্রিকেটার ডন ব্র্যাডম্যানের। আজ সেই রেকর্ড ভেঙে দিলেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। পুণে টেস্টে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দাপটে খেলে তিনি ২৬ তম টেস্ট শতরান করলেন। পরে তিনি দ্বিশতরানও করেন। ভারত বনাম দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিন মধ্যাহ্ন ভোজের পরে খেলতে নেমে আক্রমণাত্মক হয়ে ওঠেন বিরাট। দ্রুত ১৫০ রান পেরিয়ে যান। এই নিয়ে নবম বার এই কীর্তি গড়লেন ভারত অধিনায়ক হিসেবে। আর এর ফলে তিনি ভেঙে দিলেন ডন ব্র্যাডম্যানের রেকর্ড। অধিনায়ক হিসেবে সবথেকে বেশি ১৫০-র বেশি রানের ইনিংস খেলার কৃতিত্ব এতোদিন ডন ব্রাডম্যানের দখলেই ছিল। তিনি মোট আটবার এই স্কোর করেছিলেন। এবার সেই রেকর্ড ভেঙে দিলেন বিরাট কোহলি।
Latest article
রাস্তার ধারে পার্কিংয়ের বিরুদ্ধে কড়া পদক্ষেপ দুর্গাপুরের মুচিপাড়া ট্রাফিক পুলিশের
ডেট লাইন দুর্গাপুর: ১২ আগস্টঃ সারা রাজ্য জুড়ে পরিবহন দফতর ও পুলিশের যৌথ উদ্যোগে এবং বিভিন্ন ট্রাফিক গার্ডের সহযোগিতায় গত ৩ আগস্ট...
গাঁজার ‘গেমপ্ল্যান’ ভেস্তে দিল পুলিশ! ৫৩ কেজি গাঁজা-সহ জালে ৩ পাচারকারী
ডেটলাইন দুর্গাপুর: পাচারের আগেই পুলিশের তৎপরতায় বড়সড় সাফল্য পেল কোক ওভেন থানার পুলিশ। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ...
জাতীয় সড়কে যমরাজ সেজে গাড়ি চালকদের পথ নিরাপত্তার বার্তা
ডেটলাইন দুর্গাপুর,৮ আগস্টঃ চলতি পথ নিরাপত্তা সপ্তাহ পালনে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে বিগত দিনে একাধিক কর্মসূচী দেখা গেছে। এদিন দুর্গাপুর...














