ডেটলাইন স্পোর্টস ডেস্কঃ বিশাখাপত্তনমে ২০৩ রানের ব্যবধানে জয় ছিনিয় নিল ভারত। ম্যাচের নায়ক রোহিত শর্মা। দুই ইনিংসেই শতরান করেছেন। সেই সঙ্গে তিন টেস্টের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল টিম ইন্ডিয়া।জয়ের জন্য এদিন ভারতের প্রয়োজন ছিল ৯ উইকেট।অন্যদিকে, দক্ষিণ আফ্রিকাকে তুলতে হত ৩৮৪ রান। যাকরা প্রায় অসম্ভব ছিল। সেটা জেনেই ড্রয়ের চেষ্টা শুরুকরে আফ্রিকা। কিন্তু, শেষদিন শামির রিভার্স সুইং এবংজাদেজার বাঁহাতি স্পিন আফ্রিকান ব্যাটসম্যানদের দাঁড়াতেই দিল না। ভারতের হয়ে ৩৫ রানে ৫টি উইকেটপান মহম্মদ শামি। ৮৭ রানে ৪ উইকেট পান রবীন্দ্রজাদেজা। স্মরণীয় এই জয়ের দিনই নতুন রেকর্ডকরলেন রবিচন্দ্রন অশ্বিন। দ্রততম বোলার হিসেবে টেস্ট ক্রিকেটে ৩৫০ উইকেটের মালিক হলেন তিনি। ৩৫০উইকেট নিতে তাঁর লাগল মাত্র ৬৬টি টেস্ট। মুথাইয়ামুরলীধরনের সঙ্গে যুগ্মভাবে এই রেকর্ডের মালিক হলেনতিনি। মুরলীধরনও ৬৬ টেস্টেই ৩৫০ উইকেট পান।অশ্বিন প্রথম ইনিংসে সাত উইকেট তুলেছিলেন। আর দ্বিতীয় ইনিংসে ১টি উইকেট নিয়েই গড়লেন নয়া রেকর্ড।
Latest article
অ্যাডমিট কার্ড আনতে ভুলে যাওয়া ছাত্রীর পাশে বিজেপি নেতা
ডেটলাইন দুর্গাপুরঃ সোমবার থেকে শুরু হল উচ্চ মাধ্যমিক পরীক্ষা। জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ এই পরীক্ষা দিতে ছাত্রছাত্রীরা সকাল সকাল বাড়ি থেকে বেরিয়ে নিজেদের...
দুর্গাপুজোয় নিরাপত্তার বার্তা, পুজো কমিটিগুলির সঙ্গে কোক ওভেন থানার বৈঠক
ডেটলাইন দুর্গাপুরঃ আসন্ন দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে সম্পন্ন করতে কোক ওভেন থানার উদ্যোগে স্থানীয় শ্রেয়সী লজে থানার অধীন দুর্গাপুজো কমিটিগুলোর সদস্যদের নিয়ে...
নাগরিকত্ব পাবে বাংলাদেশীরা,দুর্গাপুরে ঘোষণা মন্ত্রী শান্তনু ঠাকুরের
ডেটলাইন দুর্গাপুর,৬ সেপ্টেম্বরঃ আর টালবাহানা নয়। এবার এই রাজ্যের বাংলাদেশীরা দ্রুত ভারতীয় নাগরিকত্ব পাবে। দুর্গাপুরে এসে একথা জানালেন বন্দর,নৌ পরিবহন ও জলপথ...














