ডেটলাইন দুর্গাপুরঃ অণ্ডাল থেকে চেন্নাই বিমান পরিষেবা শুরু করতে চলেছে স্পাইসজেট। আগামী ২৭ অক্টোবর থেকে প্রতিদিন ১৬৮ আসন বিশিষ্ট একটি বিমান অণ্ডাল ও চেন্নাই রুটে চালানোর সিদ্ধান্ত নিয়েছে ওই বেসরকারি বিমান সংস্থা। জানা গিয়েছে, চেন্নাই থেকে বিকেল ৫টা ৩৫ মিনিটে রওনা হয়ে সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে অণ্ডাল বিমানবন্দরে অবতরণ করবে বিমানটি। এরপর রাত ৮টা ২০ মিনিটে অণ্ডাল থেকে উড়বে সেটি। চেন্নাইতে অবতরণ করবে রাত ১০টা ৪৫ মিনিটে। উল্লেখ্য, বর্তমানে অণ্ডাল থেকে দিল্লি, মুম্বই ও হায়দরাবাদ রুটে বিমান চালাচ্ছে এয়ার ইন্ডিয়া ও স্পাইসজেট। এই উড়ান চালু হলে আসানসোল দুর্গাপুর সহ দক্ষিণবঙ্গের বাসিন্দাদের বিশেষ সুবিধা হবে।
Latest article
শিশুদের হাতে ভিক্ষার ঝুলি নয়, হাতে উঠুক বই! দুর্গাপুরে ওসি অঞ্জন মণ্ডলের মানবিক বার্তা
ডেটলাইন দুর্গাপুর: ভিক্ষাবৃত্তির জীবন ছেড়ে সমাজের মূল স্রোতে ফিরে আসুক পরবর্তী প্রজন্ম। শিশুরা শিক্ষার আলোয় আলোকিত হয়ে গড়ে তুলুক সুন্দর ভবিষ্যৎ। এই...
পুজোর আগে বাইক উদ্ধার, কোক ওভেন থানার তৎপরতায় গ্রেপ্তার দুই
ডেটলাইন দুর্গাপুর: পুজোর আগে চুরি হয়ে যাওয়া বাইক ফিরে পেয়ে স্বস্তির নিঃশ্বাস ফেললেন দুর্গাপুরের বিদ্যাসাগর পল্লীর বাসিন্দা বিপুল বিশ্বাস। বাইক চুরির অভিযোগ...
প্রতি থানায় চার চাকা ও বাইক,মুখ্যমন্ত্রীর ঘোষণা বাস্তবায়িত দুর্গাপুরে
ডেটলাইন দুর্গাপুরঃ এক ফোনেই মিলবে পুলিশের সাহায্য। দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যাবে পুলিশ। মহালয়ার পুণ্য লগ্নে রাজ্যে চালু হয়েছে ১১২ জরুরি পরিষেবা। একই...














