ডেটলাইন নিউজ ডেস্কঃ বিশ্বের দুর্গম যুদ্ধক্ষেত্র গুলির অন্যতম হল জম্মু কাশ্মীরের লাদাখে অবস্থিত যেটা সিয়াচেন হিমবাহের মধ্যে পড়ে। শুধু দুর্গমই নয়, বিশ্বের সবচেয়ে উঁচু যুদ্ধক্ষেত্র এটা। যেখানে সাধারন মানুষের প্রবেশ নিষেধ। এতোদিন পর্যন্ত সিয়াচেন হিমবাহের আশপাশে আম জনতাকে যেতে দিত না ভারতীয় সেনা। একমাত্র স্থানীয় বাসিন্দা যাঁরা সেনার মালপত্র বহনের কাজে থাকে তারাই সেখানে যেতে পারে। তবে এবার আপনিও বিনা বাধায় এই দুর্গম ও বিশ্বের সবচেয়ে উঁচু যুদ্ধক্ষেত্রটি নিজের চোখে দেখতে যেতে পারবেন। কারন,গত ৫ আগস্ট জম্মু ও কাশ্মীর থেকে ৩৭০ ধারা বাতিল করার সঙ্গেই কাশ্মীর থেকে লাদাখকে আলাদা করে কেন্দ্রশাসিত অঞ্চল ঘোষণা করে কেন্দ্র। তার ঠিক দেড় মাস পর বিশ্বের সবচেয়ে উঁচু যুদ্ধক্ষেত্র সিয়াচেন হিমবাহ সাধারণ মানুষের জন্য খুলে দেওয়ার উদ্যোগ নিয়েছে কেন্দ্রীয় সরকার। এর ফলে এবার বিশ্বের অন্যতম দুর্গম পরিবেশে ভারতীয় জওয়ান কীভাবে দিন গুজরান করেন তা চাক্ষুষ করতে পারবেন দেশের মানুষ।সেনা সূত্রে জানা গিয়েছে, দেশের আম জনতাকে সিয়াচেন হিমবাহে ঘোরানোর পরিকল্পনা নেওয়া হচ্ছে। এর ফলে ভারতীয় সেনা জওয়ানরা কীভাবে দুর্গম পরিবেশ ও প্রতিকূল আবহাওয়ার মধ্যে দাঁড়িয়ে দেশরক্ষার কাজ করেন তা তাঁরা দেখতে পাবেন। যা সেনাদের জীবন ও তাঁদের কর্মপদ্ধতি সম্পর্কে সাধারণ মানুষকে অনুপ্রাণিত করবে বলে মনে করছেন সেনা প্রধান বিপিন রাওয়াত।
Latest article
দুর্গাপুজোর আগেই পথচলা শুরু করল আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ‘দুর্গা সুরক্ষা স্কোয়াড’
ডেটলাইন আসানসোল,২৪ আগস্টঃ পথেঘাটে,স্কুল কলেজের সামনে,ফাঁকা অলিগলিতে অথবা বাসস্ট্যান্ডের মতো ভীড় এলাকায় নারীদের সুরক্ষার দিকে লক্ষ্য রেখে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ‘দুর্গা...
ভারতকে আন্তর্জাতিক ক্রীড়াক্ষেত্রে আরও বড় জায়গায় নিয়ে যেতে হবে,দুর্গাপুরে বললেন ক্রীড়ামন্ত্রী ডা.ইন্দ্রনীল খাঁ
ডেটলাইন দুর্গাপুর,২২ আগস্টঃ প্রতি বছরের মতো আগামী ২৯ আগস্ট পালিত হতে চলেছে ‘জাতীয় ক্রীড়া দিবস’। দুর্গাপুরে আগে এই দিনটি সেভাবে পালিত না...
বাসযাত্রীর ব্যাগ থেকে সোনার বালা চুরি, ১৫০ গ্রাম সোনা উদ্ধার কোক-ওভেন পুলিশের
ডেটলাইন দুর্গাপুরঃ বাসযাত্রীর ব্যাগ থেকে সোনার বালা চুরির অভিযোগের তদন্তে নেমে বড়সড় সাফল্য পেল কোক-ওভেন থানার পুলিশ। ঘটনার তদন্তে এক মহিলাকে গ্রেফতার...














