ডেটলাইন কোলকাতাঃ দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠক করে আজ কোলকাতায় ফিরেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নয়াদিল্লি থেকে নবান্নে ফিরেই সাংবাদিক সম্মেলন করে তিনি বলেন, এনআরসি নিয়ে অপপ্রচার চলছে। বাংলায় কোনও এনআরসি হবে না। এনআরসি নিয়ে রীতিমতো উদ্বিগ্নে থাকা রাজ্যবাসীকে এভাবেই আশ্বস্ত করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানান, এটা নিয়ে ভয় পাওয়ার কোনও কারণ নেই। এটাকে রাজনীতি হিসাবে দেখুন। তবে ভোটার লিস্টে নাম আছে কিনা তা দেখে নিতে রাজ্যবাসীকে অনুরোধ করেন মুখ্যমন্ত্রী। এদিন এনআরসি আতঙ্কে যে দু’জন রাজ্যবাসীর মৃত্যু হয়েছে তাঁদের পরিবার পিছু দুই লক্ষ টাকা দেওয়া হবে বলেও ঘোষণা করলেন তিনি।মমতার আজকের এই ঘোষণা ঘিরে সাধারন মানুষ অনেকটাই স্বস্তি পাবে বলেই মনে করা হচ্ছে।
Latest article
বিবাহ উপলক্ষ্যে পরিবারের উদ্যোগে দুর্গাপুরে রক্তদান শিবির
ডেটলাইন দুর্গাপুর,৩০মার্চঃ গ্রীষ্মকালীন সময়ে রক্তের সংকট নিরসন এবং পরিবারভিত্তিক রক্তদান শিবির বৃদ্ধির লক্ষ্যে ওয়েস্ট বেঙ্গল ভলান্টারী ব্লাড ডোনার্স সোসাইটি-র সহ-সভাপতি,বিশিষ্ট আইনজীবী আয়ূব...
প্রচারে নেমে পড়লেন দুর্গাপুরের দুই কংগ্রেস প্রার্থী
ডেটলাইন দুর্গাপুর,৩০মার্চঃ দীর্ঘ অপেক্ষার পর অবশেষে রবিবার প্রার্থী তালিকা প্রকাশ করেছে জাতীয় কংগ্রেস। এই তালিকায় দেখা গেছে এবার দুর্গাপুর পশ্চিম কেন্দ্রে প্রার্থী...
বাসস্ট্যান্ডে চা খেতে গিয়েও জনসংযোগে প্রার্থী কবি দত্ত
ডেটলাইন দুর্গাপুর,২৮ মার্চঃ বরাবর রাজনীতির বাইরে থাকতে পছন্দ করলেও এবার তাঁকেই দুর্গাপুর পশ্চিম কেন্দ্রে প্রার্থী করেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তাই,শেষ পর্যন্ত...














