ডেটলাইন নিউজ ডেস্কঃ আজ ১৭ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৬৯ তম জন্মদিন ৷ এদিন সকাল থেকেই দেশ বিদেশের অনেক বিশিষ্ট ব্যক্তি তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও এদিন সকালেই টুইটারে তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন। প্রধানমন্ত্রীর তরফে থেকেও মুখ্যমন্ত্রীর সেই সৌজন্য বার্তার জবাব মিলেছে। এদিকে আজই মমতা দিল্লি রওনা হয়েছেন। জানা গেছে, দিল্লিতে তাঁর একাধিক কর্মসূচি রয়েছে। মোদির সঙ্গে সাক্ষাতের কর্মসূচিও রয়েছে তার মধ্যে৷ আজ দিল্লি যাওয়ার আগে মমতা বন্দ্যোপাধ্যায় জানান,রাজ্যের টাকা বকেয়া রয়েছে, তাই দিল্লি যাচ্ছি। উল্লেখ্য, আজ তিনদিনের জন্য দিল্লি সফরে গেলেন মুখ্যমন্ত্রী। সেখানে তাঁর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করার কথা।
Latest article
অ্যাডমিট কার্ড আনতে ভুলে যাওয়া ছাত্রীর পাশে বিজেপি নেতা
ডেটলাইন দুর্গাপুরঃ সোমবার থেকে শুরু হল উচ্চ মাধ্যমিক পরীক্ষা। জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ এই পরীক্ষা দিতে ছাত্রছাত্রীরা সকাল সকাল বাড়ি থেকে বেরিয়ে নিজেদের...
দুর্গাপুজোয় নিরাপত্তার বার্তা, পুজো কমিটিগুলির সঙ্গে কোক ওভেন থানার বৈঠক
ডেটলাইন দুর্গাপুরঃ আসন্ন দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে সম্পন্ন করতে কোক ওভেন থানার উদ্যোগে স্থানীয় শ্রেয়সী লজে থানার অধীন দুর্গাপুজো কমিটিগুলোর সদস্যদের নিয়ে...
নাগরিকত্ব পাবে বাংলাদেশীরা,দুর্গাপুরে ঘোষণা মন্ত্রী শান্তনু ঠাকুরের
ডেটলাইন দুর্গাপুর,৬ সেপ্টেম্বরঃ আর টালবাহানা নয়। এবার এই রাজ্যের বাংলাদেশীরা দ্রুত ভারতীয় নাগরিকত্ব পাবে। দুর্গাপুরে এসে একথা জানালেন বন্দর,নৌ পরিবহন ও জলপথ...














