ডেটলাইন কোলকাতাঃ পুজোর আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় ঘোষণা করে দিলেন যে,ষষ্ঠ বেতন কমিশনের কাঠামো মেনেই বাড়বে রাজ্যের সরকারি কর্মচারিদের বেতনক্রম। ষষ্ঠ বেতন কমিশনের সুপারিশ মেনে ন্যূনতম বেসিক পে-র অঙ্ক বেড়ে দাঁড়াল ১৭০০০ টাকা। আগে এই বেসিক পে ছিল ৭ হাজার টাকা। গ্র্যাচুইটির অঙ্ক ৬ লক্ষ থেকে বেড়ে ১০ লক্ষ টাকা হচ্ছে। আজ নেতাজী ইন্ডোর স্টেডিয়ামে রাজ্য সরকারি কর্মচারীদের অনুষ্ঠান থেকে এই ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। আগামী বছরের ১ জানুয়ারি থেকে নতুন এই বেতন কাঠামো কার্যকর হবে। এদিন মুখ্যমন্ত্রী পূর্বতন বাম সরকারের তীব্র সমালোচনা করে বলেন, বর্তমানে রাজ্য সরকারকে প্রতি বছর প্রায় ৫০ হাজার কোটি টাকার দেনা শোধ করতে হয়। তারপরও সরকারি পেনশন প্রকল্প চালিয়ে যাচ্ছে রাজ্যের তৃণমূল সরকার। বাংলা ছাড়া দেশের আর কোনও রাজ্যেই এই প্রকল্প আর চালু নেই বলেও দাবি করেন তিনি। অনুষ্ঠানে দেশের বর্তমান আর্থিক পরিস্থিতির বেহাল দশার জন্য তিনি কেন্দ্রীয় সরকারেরও সমালোচনা করেন। তবে পুজোর আগে এই ঘোষণায় খুশি রাজ্য সরকারী কর্মী ও তাদের পরিবার।
Latest article
অ্যাডমিট কার্ড আনতে ভুলে যাওয়া ছাত্রীর পাশে বিজেপি নেতা
ডেটলাইন দুর্গাপুরঃ সোমবার থেকে শুরু হল উচ্চ মাধ্যমিক পরীক্ষা। জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ এই পরীক্ষা দিতে ছাত্রছাত্রীরা সকাল সকাল বাড়ি থেকে বেরিয়ে নিজেদের...
দুর্গাপুজোয় নিরাপত্তার বার্তা, পুজো কমিটিগুলির সঙ্গে কোক ওভেন থানার বৈঠক
ডেটলাইন দুর্গাপুরঃ আসন্ন দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে সম্পন্ন করতে কোক ওভেন থানার উদ্যোগে স্থানীয় শ্রেয়সী লজে থানার অধীন দুর্গাপুজো কমিটিগুলোর সদস্যদের নিয়ে...
নাগরিকত্ব পাবে বাংলাদেশীরা,দুর্গাপুরে ঘোষণা মন্ত্রী শান্তনু ঠাকুরের
ডেটলাইন দুর্গাপুর,৬ সেপ্টেম্বরঃ আর টালবাহানা নয়। এবার এই রাজ্যের বাংলাদেশীরা দ্রুত ভারতীয় নাগরিকত্ব পাবে। দুর্গাপুরে এসে একথা জানালেন বন্দর,নৌ পরিবহন ও জলপথ...














