ডেটলাইন ওয়েব ডেস্কঃ চন্দ্রাভিযানে আরও একধাপ সাফল্য পেল ইসরো। পৃথিবী ছাড়িয়ে চাঁদের কক্ষপথে ঢুকে পড়ল চন্দ্রযান ২। মঙ্গলবার সকাল সাড়ে ৯টা নাগাদ চাঁদের কক্ষপথে ঢোকে চন্দ্রযান। আগামী ৭ সেপ্টেম্বর চাঁদের মাটিতে পা রাখবে চন্দ্রযান -২। চন্দ্রাভিযান নিয়ে ইসরোকে টুইটারে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।ইসরো সূত্রে জানা গেছে, আজ সকাল সাড়ে নটা নাগাদঅভিযানের তৃতীয় পর্যায়টি পেরিয়ে গেল ইসরোরপাঠানো চন্দ্রযান। এরপর পৃথিবীর মতো চাঁদেরচারপাশেও ৫ বার পাক খাবে সে। ২০আগস্ট থেকে ১সেপ্টেম্বর পরপর সেই পাঁচটি পাক খেয়ে পৌঁছবে চাঁদেরপিঠের কাছাকাছি।২ সেপ্টেম্বর অরবিটার থেকে বিচ্ছিন্নহওয়ার কথা বিক্রম ল্যান্ডাররের। তারপর আর দু’টিপাক খাবে বিক্রম। শেষে গতি কমিয়ে নিম্নমুখী হবে।অর্থাৎ, এরপরই তার চাঁদের পিঠে নামার প্রস্তুতি শুরুহবে।৭ সেপ্টেম্বর মাঝরাতে দেড়টা থেকে আড়াইটেরমধ্যে তার চাঁদের পিঠে নামার কথা। ততক্ষণে সচল হয়েযাবে অরবিটার আর বিক্রমের ক্যামেরা। চাঁদের দক্ষিণমেরুর যে অংশে তার নামার কথা, সেই জায়গার জরিপকরবে অরবিটার আর বিক্রম দু’জনেই। দেখে নেওয়াহবে ‘ল্যান্ডিং জোন’—এর পরিস্থিতি। তার পরই ঘুরতেঘুরতে থেমে একটা ছোট্ট লাফ দিয়ে বিক্রমের পেটথেকে। প্রজ্ঞান বেরিয়ে আসবে আর চাঁদের জমিতে শুরুহবে তার কাজ।
Latest article
অ্যাডমিট কার্ড আনতে ভুলে যাওয়া ছাত্রীর পাশে বিজেপি নেতা
ডেটলাইন দুর্গাপুরঃ সোমবার থেকে শুরু হল উচ্চ মাধ্যমিক পরীক্ষা। জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ এই পরীক্ষা দিতে ছাত্রছাত্রীরা সকাল সকাল বাড়ি থেকে বেরিয়ে নিজেদের...
দুর্গাপুজোয় নিরাপত্তার বার্তা, পুজো কমিটিগুলির সঙ্গে কোক ওভেন থানার বৈঠক
ডেটলাইন দুর্গাপুরঃ আসন্ন দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে সম্পন্ন করতে কোক ওভেন থানার উদ্যোগে স্থানীয় শ্রেয়সী লজে থানার অধীন দুর্গাপুজো কমিটিগুলোর সদস্যদের নিয়ে...
নাগরিকত্ব পাবে বাংলাদেশীরা,দুর্গাপুরে ঘোষণা মন্ত্রী শান্তনু ঠাকুরের
ডেটলাইন দুর্গাপুর,৬ সেপ্টেম্বরঃ আর টালবাহানা নয়। এবার এই রাজ্যের বাংলাদেশীরা দ্রুত ভারতীয় নাগরিকত্ব পাবে। দুর্গাপুরে এসে একথা জানালেন বন্দর,নৌ পরিবহন ও জলপথ...














