ডেটলাইন ওয়েব ডেস্কঃ নরেন্দ্র মোদির দ্বিতীয় মন্ত্রীসভায় জায়গা পেয়েছেন বাংলার রায়গঞ্জের সাংসদ দেবশ্রী চৌধুরী। দীর্ঘদিন ধরেই তিনি এরাজ্যে বিজেপির একজন পরিচিত নেত্রী হিসেবে কাজ করে এসেছেন। কলেজজীবন থেকেই গেরুয়া শিবিরের সঙ্গে যুক্ত দেবশ্রী এখন দলের রাজ্য কমিটির সাধারণ সম্পাদক। অতীতে বালুরঘাট বিধানসভা ও দুর্গাপুর লোকসভা কেন্দ্র থেকেও প্রার্থী হয়েছেন কিন্তু জেতেননি। তবে কখনই লড়াই থেকে সরে আসেননি। বলা যায় হাল ছাড়েননি। অবশেষে এবার রায়গঞ্জ কেন্দ্র থেকে প্রথমবার তিনি জয়ের মুখ দেখলেন। তাও এই কেন্দ্রে বিদায়ী সংসদ সদস্য সিপিএমের মহম্মদ সেলিম,অন্যদিকে কংগ্রেসের দীপা দাশমুন্সি এবং তৃণমূল কংগ্রেসের কানাইয়ালালআগরওয়ালকে পরাজিত করে। দেবশ্রী চৌধুরী রায়গঞ্জ লোকসভা কেন্দ্র থেকে জয়ী হলেও তাঁর বাড়ি বালুরঘাটে। রায়গঞ্জ থেকে আগে প্রিয়রঞ্জন দাসমুন্সি ও পরে দীপা দাসমুন্সিও কেন্দ্রীয় মন্ত্রী হয়েছেন। বলা যায় দেবশ্রীও সেই ঐতিহ্য বজায় রাখতে পারলেন বলে খুশি রায়গঞ্জের মানুষ। এবার পশ্চিমবঙ্গে বিজেপি জিতেছে ১৮টি আসন। সেই তালিকায় রয়েছেন বেশ কয়েকজন হেভিওয়েট বিজেপি নেতা। ফলে তাদের কয়েকজনকে এবার মোদীর মন্ত্রিসভায় দেখা যাবে বলে অনেকে মনে করেছিলেন। প্রথম মোদী সরকারে বাংলা থেকে বিজেপির দু’জন সাংসদ ছিলেন। একজন আসানসোলের বাবুল সুপ্রিয়। আর দ্বিতীয়জন দার্জিলিংয়ের এসএস আলুওয়ালিয়া। দু’জনেই মন্ত্রী হয়েছিলেন প্রথম মোদী সরকারে। গতবার দুই জনের মধ্যে দুজন মন্ত্রী। এবার ১৮-এ ২ কম মনে হয়েছে বলে ক্ষোভ প্রকাশ করেছেন সাংসদ তথা বঙ্গ বিজেপির সভাপতি দিলীপ ঘোষ। তবে আগামী দিনে মন্ত্রীর সংখ্যা বাড়তে পারে বলে আশাবাদী দিলীপ। বাবুল সুপ্রিয় ও দেবশ্রী চৌধুরী দুজনকেই প্রতিমন্ত্রী করা হয়েছে। বাবুল পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রকের প্রতিমন্ত্রীঅন্যদিকে নারী ও শিশুকল্যাণ মন্ত্রকের প্রতিমন্ত্রী হয়েছেন দেবশ্রী চৌধুরী।
Latest article
দামোদরের বিসর্জন ঘাট পরিদর্শনে প্রশাসনিক কর্তারা,বাড়তি নজরদারি নিরাপত্তায়
ডেটলাইন দুর্গাপুর: রাজ্যে পালা বদলের পর এবারই প্রথম বাংলায় দুর্গাপুজো হচ্ছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশে এবার পুজোর ক্ষেত্রে একাধিক নতুন বিধি লাগু...
শিশুদের হাতে ভিক্ষার ঝুলি নয়, হাতে উঠুক বই! দুর্গাপুরে ওসি অঞ্জন মণ্ডলের মানবিক বার্তা
ডেটলাইন দুর্গাপুর: ভিক্ষাবৃত্তির জীবন ছেড়ে সমাজের মূল স্রোতে ফিরে আসুক পরবর্তী প্রজন্ম। শিশুরা শিক্ষার আলোয় আলোকিত হয়ে গড়ে তুলুক সুন্দর ভবিষ্যৎ। এই...
পুজোর আগে বাইক উদ্ধার, কোক ওভেন থানার তৎপরতায় গ্রেপ্তার দুই
ডেটলাইন দুর্গাপুর: পুজোর আগে চুরি হয়ে যাওয়া বাইক ফিরে পেয়ে স্বস্তির নিঃশ্বাস ফেললেন দুর্গাপুরের বিদ্যাসাগর পল্লীর বাসিন্দা বিপুল বিশ্বাস। বাইক চুরির অভিযোগ...














