ডেটলাইন দুর্গাপুরঃ রবিবারের সকাল। ছুটির মেজাজ চলছে। ঘড়িতে তখন সকাল ১০টা ৪০। মহিলারা ব্যস্ত বাড়ির কাজে। কেউ কেউ চা বা টিফিন খাচ্ছেন।আচমকাই কম্পন। কিছু বোঝার আগেই একটা ঝাঁকুনি। কেঁপে উঠল দুর্গাপুরসহ দক্ষিণবঙ্গের একাধিক জেলা। বীরভূম, পুরুলিয়া, বাঁকুড়ার সঙ্গে ভূমিকম্প অনুভূত হয় মালদা ও মুর্শিদাবাদেও। কম্পন টের পাওয়ামাত্রই আতঙ্কে বাড়ি থেকে রাস্তায় বেরিয়ে পড়েন স্থানীয়বাসিন্দারা। শাঁখ বাজাতে শুরু করেন বাড়ির মহিলারা।দুর্গাপুরে হুড়োহুড়ি করে বাড়ি থেকে বের হতে দেখা যায় অনেককেই। কম্পন অবশ্য খুব বেশিক্ষণ স্থায়ী হয়নি।তবে আফটার শক বা ফের কম্পনের আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা। জানা গেছে এর উৎপত্তি বাঁকুড়া থেকে। তীব্রতা ছিল ৪.৮। দুর্গাপুরে সাত সেকেন্ড হলেও বাঁকুড়ায় এর স্থায়িত্ব ছিল প্রায় ১ মিনিট। এখনও পর্যন্ত যা খবর, তাতে কিছু বাড়িতে হালকা ফাটল দেখা দিলেও বড় ধরনের কোন ক্ষয়ক্ষতি হয়নি।
Latest article
শিশুদের হাতে ভিক্ষার ঝুলি নয়, হাতে উঠুক বই! দুর্গাপুরে ওসি অঞ্জন মণ্ডলের মানবিক বার্তা
ডেটলাইন দুর্গাপুর: ভিক্ষাবৃত্তির জীবন ছেড়ে সমাজের মূল স্রোতে ফিরে আসুক পরবর্তী প্রজন্ম। শিশুরা শিক্ষার আলোয় আলোকিত হয়ে গড়ে তুলুক সুন্দর ভবিষ্যৎ। এই...
পুজোর আগে বাইক উদ্ধার, কোক ওভেন থানার তৎপরতায় গ্রেপ্তার দুই
ডেটলাইন দুর্গাপুর: পুজোর আগে চুরি হয়ে যাওয়া বাইক ফিরে পেয়ে স্বস্তির নিঃশ্বাস ফেললেন দুর্গাপুরের বিদ্যাসাগর পল্লীর বাসিন্দা বিপুল বিশ্বাস। বাইক চুরির অভিযোগ...
প্রতি থানায় চার চাকা ও বাইক,মুখ্যমন্ত্রীর ঘোষণা বাস্তবায়িত দুর্গাপুরে
ডেটলাইন দুর্গাপুরঃ এক ফোনেই মিলবে পুলিশের সাহায্য। দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যাবে পুলিশ। মহালয়ার পুণ্য লগ্নে রাজ্যে চালু হয়েছে ১১২ জরুরি পরিষেবা। একই...














