ডেটলাইন ওয়েব ডেস্কঃ ভারতবাসীর উৎকন্ঠা শেষে দেশে ফিরেছেন ভারতীয় বায়ুসেনার পাইলট উইং কমান্ডার অভিনন্দন বর্তমান। দেশের এই বীর জওয়ানকে স্বাগত জানাতে গতকাল সকাল থেকে ওয়াঘা সীমান্তে ভিড় উপচে পড়েছিল। যার রেশ ছড়িয়ে ছিল সারা দেশেই। বিস্তর টালবাহানার পর অভিনন্দন ভারতের মাটিতে পা দেওয়ার পর থেকেই দেশজুড়ে অভিনন্দনের জন্য গর্ব অনুভব করে তাঁকে শুভেচ্ছায় ভরিয়ে দেওয়া চলছে। এবার সেই উন্মাদনার মধ্যেই অভিনন্দনকে বিশেষ সম্মান জানালো ভারতীয় ক্রিকেট নিয়ামক সংস্থা বিসিসিআই। বিসিসিআই-এর পক্ষ থেকে অভিনন্দনকে শুভেচ্ছা জানিয়ে ট্যুইট করা হয়েছে। ট্যুইটের সঙ্গে পোস্ট করা ছবিতে রয়েছে ভারতের বিখ্যাত নীল জার্সি। যার পেছনে অভিনন্দনের নাম লেখা রয়েছে। জার্সির নম্বর এক। ট্যুইটে লেখা হয়েছে, ‘আকাশের পাশাপাশি এখন আমাদের হৃদয়েও রাজত্ব করছেন আপনি। আপনার সাহস ব্যক্তিত্বে অনুপ্রাণিত হবে আগামী প্রজন্ম’।
Latest article
অ্যাডমিট কার্ড আনতে ভুলে যাওয়া ছাত্রীর পাশে বিজেপি নেতা
ডেটলাইন দুর্গাপুরঃ সোমবার থেকে শুরু হল উচ্চ মাধ্যমিক পরীক্ষা। জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ এই পরীক্ষা দিতে ছাত্রছাত্রীরা সকাল সকাল বাড়ি থেকে বেরিয়ে নিজেদের...
দুর্গাপুজোয় নিরাপত্তার বার্তা, পুজো কমিটিগুলির সঙ্গে কোক ওভেন থানার বৈঠক
ডেটলাইন দুর্গাপুরঃ আসন্ন দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে সম্পন্ন করতে কোক ওভেন থানার উদ্যোগে স্থানীয় শ্রেয়সী লজে থানার অধীন দুর্গাপুজো কমিটিগুলোর সদস্যদের নিয়ে...
নাগরিকত্ব পাবে বাংলাদেশীরা,দুর্গাপুরে ঘোষণা মন্ত্রী শান্তনু ঠাকুরের
ডেটলাইন দুর্গাপুর,৬ সেপ্টেম্বরঃ আর টালবাহানা নয়। এবার এই রাজ্যের বাংলাদেশীরা দ্রুত ভারতীয় নাগরিকত্ব পাবে। দুর্গাপুরে এসে একথা জানালেন বন্দর,নৌ পরিবহন ও জলপথ...














