ডেটলাইন ওয়েব ডেস্কঃ সীমানা পেরিয়ে পাকিস্থানে গিয়ে বালাকোটে ভারতীয় বায়ু সেনা সার্জিকাল স্ট্রাইক করার পর স্বাভাবিকভাবেই পাল্টা দেওয়ার চেষ্টা করতে পারে পাকিস্তান। তাই তৈরি থাকতে বলা হয়েছে দেশের প্রতিরক্ষা বাহিনীকে। ভারত- পাক সীমান্ত ক্রমশ উত্তপ্ত হয়ে উঠেছে। সীমান্তে জারি হয়েছে চরম সতর্কতা। একইসঙ্গে বায়ু সেনাকেও তৈরি থাকতে বলা হয়েছে। এমন যুদ্ধকালীন পরিস্থিতিতে নতুন করে ২৭০০ কোটি টাকার যুদ্ধ সামগ্রী কিনতে চলেছে ভারত। জানা গেছে, এই সিদ্ধান্তে শিলমোহর দিয়েছে প্রতিরক্ষা মন্ত্রক। প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারমণের নেতৃত্বে ডিফেন্স অ্যাকুইজিশন কাউন্সিলের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই টাকায় ভারতীয় নৌসেনার জন্য তিনটি জাহাজ কেনা হবে। বিশেষজ্ঞদের মতে, প্রয়োজনে জলপথে আক্রমণ চালানো বা শত্রুর আক্রমণ রুখতে যাতে আরও বেশি সংখ্যক নৌসেনা মোতায়েন করা যায়, তাই হয়ত এই সিদ্ধান্ত। এই জাহাজ শিক্ষানবীশদের শেখানোর কাজেও ব্যবহার করা হবে। যুদ্ধ বাদে অন্যান্য প্রয়োজনেও এই জাহাজগুলি ব্যবহার করা হতে পারে বলে জানা গেছে।
Latest article
বিশ্ব পরিবেশ দিবসে ‘একটি গাছ মায়ের নামে’ কর্মসূচী পালন
ডেটলাইন দুর্গাপুরঃ ৫ জুন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে সারা দেশের সঙ্গে দুর্গাপুরের বিভিন্ন এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচী পালন করা হয়। সিটি সেন্টারে সাব...
মেধাবী অনিন্দিতার উচ্চ শিক্ষার বাধা কাটল সমাজসেবী উদয় চ্যাটার্জীর সহযোগিতায়
ডেটলাইন দুর্গাপুর: এবারের মাধ্যমিক পরীক্ষায় চোখ ধাঁধানো ফলাফল করেছে দুর্গাপুরের এক সবজি বিক্রেতার মেয়ে। সাগরভাঙার দেশবন্ধু নগর কলোনির বাসিন্দা রাইরাণী দেবী গার্লস...
অশান্তি এড়াতে কড়া পদক্ষেপ কোক ওভেন থানার
ডেটলাইন দুর্গাপুর,১৪ মেঃ রাজ্য রাজনীতিতে পালা বদলের পর বিজেপি সরকারের প্রথম মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে কড়া মনোভাব প্রকাশ করেছেন।...














