ডেটলাইন দিল্লিঃ বিজেপিতে যোগ দিলেন তৃণমূল কংগ্রেসের প্রাক্তন ছাত্র পরিষদের সভাপতি শঙ্কুদেব পণ্ডা। শুধু তিনি নন, আজ দিল্লিতে এক অনুষ্ঠানে তার সঙ্গেই বিজেপিতে যোগদান করলেন বিশিষ্ট অভিনেতা বিশ্বজিৎ চট্টোপাধ্যায়ও। প্রসঙ্গত,২০১৪ সালের লোকসভা নির্বাচনে দক্ষিণ দিল্লি কেন্দ্রে তৃণমূল প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন অভিনেতা প্রসেনজিতের বাবা বিশ্বজিৎ। যদিও তিনি সেবার কংগ্রেসের বহু অভিজ্ঞ প্রার্থী প্রাক্তন মন্ত্রী অজয় মাকেনের কাছে হেরে যান। বছর চল্লিশের শঙ্কুদেব পণ্ডা ছাত্রাবস্থা থেকেই রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। বাম আমলে প্রতিকূল পরিস্থিতির মধ্যেও কংগ্রেস শিবিরে থেকে তাঁর ছাত্র রাজনীতি করা সেসময় তাকে বেশ জনপ্রিয়তা এনে দিয়েছিল। যার সুবাদে পরবর্তী সময়ে শঙ্কুদেবকে ছাত্র পরিষদের গুরুরত্বপূর্ণ দায়িত্ব দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্ত শেষ পর্যন্ত তার গায়েও লাগে সারদা কেলেঙ্কারীর আঁচ। একাধিকবার সিবিআই তাকে জেরা করে। অবশেষে তিনি তৃণমূলের থেকে দীর্ঘদিন সরে ছিলেন এবং সিনেমা পরিচালনায় নামেন। এদিন দিল্লিতে কৈলাশ বিজয়বর্গী ও মুকুল রায়ের উপস্থিতিতে বিজেপিতে যোগ দেন তিনি।
Latest article
দুর্গাপুজোয় নিরাপত্তার বার্তা, পুজো কমিটিগুলির সঙ্গে কোক ওভেন থানার বৈঠক
ডেটলাইন দুর্গাপুরঃ আসন্ন দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে সম্পন্ন করতে কোক ওভেন থানার উদ্যোগে স্থানীয় শ্রেয়সী লজে থানার অধীন দুর্গাপুজো কমিটিগুলোর সদস্যদের নিয়ে...
নাগরিকত্ব পাবে বাংলাদেশীরা,দুর্গাপুরে ঘোষণা মন্ত্রী শান্তনু ঠাকুরের
ডেটলাইন দুর্গাপুর,৬ সেপ্টেম্বরঃ আর টালবাহানা নয়। এবার এই রাজ্যের বাংলাদেশীরা দ্রুত ভারতীয় নাগরিকত্ব পাবে। দুর্গাপুরে এসে একথা জানালেন বন্দর,নৌ পরিবহন ও জলপথ...
কিভাবে এলো প্রীতি বন্ধনের রাখী উৎসব
প্রণয় রায়ঃ রাখী পূর্ণিমা ভারতবর্ষের এক জনপ্রিয় প্রীতি বন্ধনের উৎসব। এদিন বোনেরা ভাইদের হাতে রাখী নামে একটি পবিত্র সুতো বেঁধে দেয়। ইতিহাস...














