ডেটলাইন ওয়েব ডেস্কঃ প্রয়াত হলেন বর্ষিয়ান রাজনীতিবিদ প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী জর্জ ফার্নান্ডেজ। দীর্ঘদিন ধরে তিনি অ্যালজাইমার্স এবং পার্কিনসন্স রোগে ভুগছিলেন। বয়স হয়েছিল ৮৮ বছর। ১৯৩০ সালের ৩ জুন ম্যাঙ্গালুরুতে জন্ম হয় জর্জ ফার্নান্ডেজের। ১৯৯৮ থেকে ২০০৪ সাল পর্যন্ত তিনি অটল বিহারী বাজপেয়ীর মন্ত্রীসভায় প্রতিরক্ষা দফতরের দায়িত্বে ছিলেন। ২০০৯ সালের অগস্ট থেকে ২০১০ সালের জুলাই পর্যন্ত তিনি রাজ্যসভার সাংসদ ছিলেন। তাঁর হাত ধরেই শুরু হয় সমতা পার্টি। জরুরি অবস্থার বিরুদ্ধে তিনি আন্দোলন চালিয়েছিলেন। নাগরিক অধিকার রক্ষার জন্যেও কাজ করতেন তিনি। ১৯৭৭ থেকে ১৯৮০ সাল পর্যন্ত মোরারজি দেশাই সরকারেও কেন্দ্রীয় মন্ত্রী হিসেবে কাজ করেছেন তিনি। তার দীর্ঘ রাজনৈতিক জীবনে ৯ বার লোকসভায় নির্বাচিত হয়েছেন। জর্জ ফার্নান্ডেজের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।
Latest article
শিশুদের হাতে ভিক্ষার ঝুলি নয়, হাতে উঠুক বই! দুর্গাপুরে ওসি অঞ্জন মণ্ডলের মানবিক বার্তা
ডেটলাইন দুর্গাপুর: ভিক্ষাবৃত্তির জীবন ছেড়ে সমাজের মূল স্রোতে ফিরে আসুক পরবর্তী প্রজন্ম। শিশুরা শিক্ষার আলোয় আলোকিত হয়ে গড়ে তুলুক সুন্দর ভবিষ্যৎ। এই...
পুজোর আগে বাইক উদ্ধার, কোক ওভেন থানার তৎপরতায় গ্রেপ্তার দুই
ডেটলাইন দুর্গাপুর: পুজোর আগে চুরি হয়ে যাওয়া বাইক ফিরে পেয়ে স্বস্তির নিঃশ্বাস ফেললেন দুর্গাপুরের বিদ্যাসাগর পল্লীর বাসিন্দা বিপুল বিশ্বাস। বাইক চুরির অভিযোগ...
প্রতি থানায় চার চাকা ও বাইক,মুখ্যমন্ত্রীর ঘোষণা বাস্তবায়িত দুর্গাপুরে
ডেটলাইন দুর্গাপুরঃ এক ফোনেই মিলবে পুলিশের সাহায্য। দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যাবে পুলিশ। মহালয়ার পুণ্য লগ্নে রাজ্যে চালু হয়েছে ১১২ জরুরি পরিষেবা। একই...














