ডেটলাইন স্পোর্টস ডেস্কঃ অস্ট্রেলিয়ার মাটিতেই অস্ট্রেলিয়াকে ফলো অন করানোর অনন্য নজির গড়ল ভারত। ৩০ বছর আগে ১৯৮৮ সালে দেশের মাটিতে শেষবার অস্ট্রেলিয়াকে ফলো অন করিয়েছিল ইংল্যান্ড। সেই ম্যাচ ড্র হয়েছিল। তবে এই যাত্রায় ড্র করলেও ভারত ইতিমধ্যে ২-১ ফলাফলে এগিয়ে থাকার সুবাদে সিরিজ জয়ের ইতিহাস গড়া থেকে কোহলিদের পারবে না অস্ট্রেলিয়া। সেই ক্ষেত্রে অস্ট্রেলিয়াতে প্রথম সিরিজ জিতবে ভারত। প্রথম ইনিংসে কুলদীপ যাদবের ৫ উইকেটের পাশাপাশি দুটি করে উইকেট পেয়েছেন জাদেজা এবং সামি। বুমরাহ পান একটি উইকেট। গতকাল, তৃতীয় দিনের খেলা শেষে ৬ উইকেট হারিয়ে ২৩৬ রান তুলেছিল অস্ট্রেলিয়া। চতুর্থদিনের খেলা শেষ হয়ে যায় ৩০০ রানে। এরপর ফলো অন হওয়ায় ফের ব্যাট করতে নামে অস্ট্রেলিয়া। কিন্তু বৃষ্টি এবং কম আলোর জন্য দ্বিতীয় ইনিংসে বেশিক্ষণ খেলা হয়নি। চতুর্থ দিনের খেলা শেষে অস্ট্রেলিয়ার স্কোর বিনা উইকেট ৬ রান। তবে এই ম্যাচে অস্ট্রেলিয়ার জেতার আশা প্রায় নেই। একমাত্র বৃষ্টি যদি শেষ পর্যন্ত এই টেস্টে অস্ট্রেলিয়ার মুখ রক্ষা করতে পারে। সেক্ষেত্রেও চার টেস্টের মধ্যে ২-১ এ এগিয়ে থাকা কোহলির ভারত এখন সিরিজ জিতে ইতিহাস গড়ার অপেক্ষায়। এই টেস্টে অবশ্যই নায়ক হয়ে উঠেছেন স্পিনার কুলদীপ যাদব। প্রথম ইনিংসে ৯৯ রানে ৫ উইকেট নিয়ে অস্ট্রেলিয়ার ব্যাটিংকে ধরাশায়ী করেন তিনি।
Latest article
নাগরিকত্ব পাবে বাংলাদেশীরা,দুর্গাপুরে ঘোষণা মন্ত্রী শান্তনু ঠাকুরের
ডেটলাইন দুর্গাপুর,৬ সেপ্টেম্বরঃ আর টালবাহানা নয়। এবার এই রাজ্যের বাংলাদেশীরা দ্রুত ভারতীয় নাগরিকত্ব পাবে। দুর্গাপুরে এসে একথা জানালেন বন্দর,নৌ পরিবহন ও জলপথ...
কিভাবে এলো প্রীতি বন্ধনের রাখী উৎসব
প্রণয় রায়ঃ রাখী পূর্ণিমা ভারতবর্ষের এক জনপ্রিয় প্রীতি বন্ধনের উৎসব। এদিন বোনেরা ভাইদের হাতে রাখী নামে একটি পবিত্র সুতো বেঁধে দেয়। ইতিহাস...
দুর্গাপুজোর আগেই পথচলা শুরু করল আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ‘দুর্গা সুরক্ষা স্কোয়াড’
ডেটলাইন আসানসোল,২৪ আগস্টঃ পথেঘাটে,স্কুল কলেজের সামনে,ফাঁকা অলিগলিতে অথবা বাসস্ট্যান্ডের মতো ভীড় এলাকায় নারীদের সুরক্ষার দিকে লক্ষ্য রেখে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ‘দুর্গা...














