ডেটলাইন স্পোর্টস ডেস্কঃ চার টেস্টের সিরিজে ২-১ এগিয়ে আছে ভারত। এই অবস্থায় গতকাল থেকে সিডনিতে শুরু হয়েছে চতুর্থ তথা শেষ টেস্ট। প্রথম দিন ভারতের রান ছিল ৪ উইকেটে ৩০৩। বিরাট ২৩ রানে আউট হলেও চেতেশ্বর পুজারা ১৩০ রানে এবং হনুমা বিহারী ৩৯ রানে অপরাজিত ছিলে। আজ টেস্টের দ্বিতীয় দিনে পুজারা মাত্র সাত রানের জন্য ডাবল সেঞ্চুরি থেকে বঞ্চিত হলেন। শেষ পর্যন্ত চেতেশ্বর পূজারা করেন ১৯৩। অন্যদিকে ঋষভ পন্থের অপরাজিত ১৫৯ ও রবীন্দ্র জাডেজার ৮১ রানের ফলে ভারতের রান সাত উইকেটে ৬২২ উঠতেই ইনিংসের সমাপ্তি ঘোষণা করেন বিরাট। উল্লেখ্য, সাত নম্বরে নেমে সেঞ্চুরি করলেন ঋষভ পন্থ। এর আগে কোনও ভারতীয় উইকেটকিপার অস্ট্রেলিয়ায় টেস্টে সেঞ্চুরি করেননি। এক্ষেত্রে তিনি রেকর্ড করলেন। সব মিলিয়ে এখন সিডনিতে প্রবল চাপের মুখে অস্ট্রেলিয়া। দ্বিতীয় দিনের শেষে ১০ ওভার খেলে বিনা উইকেটে অস্ট্রেলিয়া তুলেছে ২৪। অপরাজিত আছেন দুই ওপেনার মার্কাস হ্যারিস (১৯) ও উসমান খাওয়াজা (৫)। এখন যা পরিস্থিতি তাতে বাকি তিন দিন ধরে ম্যাচ বাঁচানোর লড়াই চালিয়ে যেতে হবে অজিদের। ৫৯৮ রানে পিছিয়ে থেকে তাদের ফলো-অন বাঁচাতে গেলেও চারশোর বেশি রান তুলতে হবে। ফলে ২-১ এগিয়ে থাকা ভারত এখন অনেকটাই চাপমুক্তভাবে খেলতে পারবে।
Latest article
অ্যাডমিট কার্ড আনতে ভুলে যাওয়া ছাত্রীর পাশে বিজেপি নেতা
ডেটলাইন দুর্গাপুরঃ সোমবার থেকে শুরু হল উচ্চ মাধ্যমিক পরীক্ষা। জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ এই পরীক্ষা দিতে ছাত্রছাত্রীরা সকাল সকাল বাড়ি থেকে বেরিয়ে নিজেদের...
দুর্গাপুজোয় নিরাপত্তার বার্তা, পুজো কমিটিগুলির সঙ্গে কোক ওভেন থানার বৈঠক
ডেটলাইন দুর্গাপুরঃ আসন্ন দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে সম্পন্ন করতে কোক ওভেন থানার উদ্যোগে স্থানীয় শ্রেয়সী লজে থানার অধীন দুর্গাপুজো কমিটিগুলোর সদস্যদের নিয়ে...
নাগরিকত্ব পাবে বাংলাদেশীরা,দুর্গাপুরে ঘোষণা মন্ত্রী শান্তনু ঠাকুরের
ডেটলাইন দুর্গাপুর,৬ সেপ্টেম্বরঃ আর টালবাহানা নয়। এবার এই রাজ্যের বাংলাদেশীরা দ্রুত ভারতীয় নাগরিকত্ব পাবে। দুর্গাপুরে এসে একথা জানালেন বন্দর,নৌ পরিবহন ও জলপথ...














