ডেটলাইন দুর্গাপুরঃ পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের ফলাফল রীতিমতো হতাশ করেছে কেন্দ্রের শাসন আসনে থাকা বিজেপিকে। যে গোবলয়ে তাদের একাধিপত্ত গড়ে উঠেছিল সেই ছত্তিশগড় ও রাজস্থানে সরকার গড়তে চলেছে কংগ্রেস। আর মধ্যপ্রদেশেও বিজেপির সঙ্গে সমান লড়াই দিয়েছে রাহুল গান্ধীর কংগ্রেস। এই তিনটি রাজ্যে ধাক্কার পাশাপাশি মিজোরাম ও তেলেঙ্গানায় ফলাফল তেমন আশাজনক নয়। এই প্রেক্ষাপটে রথযাত্রার কর্মসূচি কতটা সফল হবে, তা নিয়েও উদ্বিগ্ন বঙ্গ বিজেপির নেতারা। তাই ১৬ ডিসেম্বর শিলিগুড়িতে প্রধানমন্ত্রীর সভা হওয়ার কথা থাকলেও আপাতত তা হচ্ছে না। শিলিগুড়ির পাশাপাশি ২৪ ডিসেম্বর দুর্গাপুরেও প্রধানমন্ত্রীর সভা হওয়ার কথা। কিন্তু শিলিগুড়ির সভা বাতিলের সঙ্গে সঙ্গেই অনিশ্চিত হয়ে পড়ল মোদির দুর্গাপুরের সভাও।
Latest article
দুর্গাপুর মহকুমা হাসপাতালে রোগীদের পরিষেবায় হুইল চেয়ার দান বিধায়কের
ডেটলাইন দুর্গাপুর,৭আগষ্টঃ বিগত সময়ে দুর্গাপুর মহকুমা হাসপাতালে চিকিৎসার উন্নতির জন্য বিভিন্ন ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে। হাসপাতালে এসেছে একাধিক আধুনিক মিশনও। তা সত্বেও...
মহিলা ও স্কুল পড়ুয়াদের হেলমেট প্রদান করে পথ নিরাপত্তার বার্তা পুলিশের
ডেটলাইন দুর্গাপুর,৫ আগস্টঃ স্কুল পড়ুয়াদের মধ্যে পথ নিরাপত্তা বিষয়ে সচেতনার বার্তা দিতে শহরের একটি বেসরকারী স্কুল জুম ইন্টার ন্যাশানালে উপস্থিত হয়েছিলেন আসানসোল...
টাকার প্রলোভনে নাবালকদের রক্ত! বয়স জালিয়াতির অভিযোগে তদন্তে পুলিশ
ডেটলাইন দুর্গাপুর,৫ আগস্টঃ টাকার প্রলোভন দেখিয়ে স্কুলপড়ুয়া নাবালকদের হাসপাতালে নিয়ে গিয়ে রক্ত সংগ্রহ! এমনই বিস্ফোরক অভিযোগ ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে দুর্গাপুরে। অভিযোগ,...














