ডেটলাইন পূর্ব বর্ধমানঃ কিছুদিন আগেই দুর্গাপুরে প্রশাসনিক সভার পাশাপাশি বর্ধমানের কালনাতেও সরকারী সভা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে তিনি আদিবাসীদের সামাজিক উন্নয়নের উপর বিশেষ জোর দেন। পুলিশের উদ্দেশ্যে তিনি বলেছিলেন,তারা যেন আদিবাসীদের সঙ্গে যোগাযোগ রেখে তাদের খোঁজখবর নেন। এছাড়াও মুখ্যমন্ত্রী আদিবাসীদের নিয়ে উংসবের কথাও বলেছিলেন। মুখ্যমন্ত্রীর সেই ঘোষনার কয়েকদিনের মধ্যেই আদিবাসীদের নিয়ে রাঙামাটি স্পোর্টসের আয়োজন করল পূর্ব বর্ধমান জেলা পুলিশ। সপ্তাহব্যাপী এই রাঙামাটি স্পোর্টসে মোট পাঁচটি ইভেন্টকে রাখা হয়েছে। জেলার মোট ১৮ টি থানার পুরুষদের ৬৫০ টি ফুটবল দল অংশগ্রহন করেছে। এছাড়াও ১৮টি মহিলা ফুটবল দল, ৭২টি পুরুষ ভলিবল, ১৮ টি মহিলা ভলিবল এবং ১৫টি বাউল শিল্পীদের দল প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে। প্রতিযোগিতা থেকে সেরা দলকে বেছে নেওয়া হবে এবং তাদের পুরস্কৃত করা হবে। সমগ্র জেলা জুড়ে সাধারণ মানুষের সঙ্গে পুলিশের সম্পর্ককে আরও নিবিড় করার লক্ষ্যেই এই উদ্যোগ বলে জানান পূর্ব বর্ধমানের পুলিশ সুপার ভাস্কর মুখার্জী। বর্ধমান পুলিশ লাইন মাঠে আয়োজিত এই রাঙামাটি স্পোর্টস অনুষ্ঠানের শুভ সূচনা করেন মন্ত্রী স্বপন দেবনাথ।
Latest article
কালীপুজোর আনন্দে ব্রাত্য নয় কেউ, মানবিক উদ্যোগে প্রশংসিত কোক ওভেন থানার ওসি অঞ্জন মণ্ডল
ডেটলাইন দুর্গাপুর: আইনশৃঙ্খলা রক্ষার গুরুদায়িত্ব পালনের পাশাপাশি সামাজিক দায়বদ্ধতা ও মানবিকতার নজির গড়ে তুলল আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের অন্তর্গত কোক ওভেন থানা। মুখ্যমন্ত্রী...
রায়ডাঙ্গায় বাড়িতে মজুত নিষিদ্ধ গাঁজা, কোক ওভেন থানার অভিযানে গ্রেপ্তার এক
ডিটলাইন দুর্গাপুর: গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে নিষিদ্ধ গাঁজা-সহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করল কোক ওভেন থানার পুলিশ। সোমবার সন্ধ্যায় দুর্গাপুরের...
এ বছর জেলার ১২টি পুজো কমিটি পেল ‘দেবী দুর্গা সম্মান-২০২৬’
ডেটলাইন আসানসোল,৩০ অক্টোবরঃ রাজ্যে পালা বদলের পর এবারই প্রথম দুর্গাপুজো অনুষ্ঠিত হল। রাজ্য সরকারের তরফে এবার পুজো নিয়ে বেশ কিছু নিষেধাজ্ঞা জারি...














