ডেটলাইন ওয়েব ডেস্কঃ প্রয়াত হলেন প্রাক্তন মার্কিন রাষ্ট্রপতি জর্জ এইচ ডব্লু বুশ (৯৪)। মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসে যুদ্ধবাজ রাষ্ট্রপতি হিসাবেই তিনি পরিচিত। প্রথম উপসাগরীয় যুদ্ধে ইরাকের বিরুদ্ধে মার্কিন বোমায় বহু ইরাকি শিশু ও মহিলার মৃত্যু ঘটে। সাতের দশক তাঁর কর্মজীবনের ক্ষেত্রে বিশেষ গুরুত্বপূর্ণ ছিল। সেই সময় থেকে একাধিক বড় দায়িত্ব পালন করেছেন তিনি। রাষ্ট্রসঙ্ঘের মার্কিন প্রতিনিধিও হয়েছিলেন তিনি। ১৯৮০ সাল থেকে টানা ৮ বছর ছিলেন উপরাষ্ট্রপতি। অবশেষে ১৯৮৮ সালে আমেরিকার রাষ্ট্রপতি হন। প্রয়াত বুশ ছিলেন আমেরিকার ৪১ তম রাষ্ট্রপতি। সোভিয়েত ইউনিয়নের পতন কিংবা ইরাকের প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনের পরাজয়- প্রতিটি ঘটনাতেই সিনিয়র জর্জ বুশের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। ১৯৯২ সালে পুনরায় রাষ্ট্রপতি নির্বাচনে দাঁড়ালেও বিল ক্লিন্টনের কাছে হেরে যান বুশ।
Latest article
মুখ্যমন্ত্রী আসার আগে শঙ্করপুর পুজো কমিটির ব্যবস্থাপনা পরিদর্শনে পুলিশ কমিশনার
ডেটলাইন দুর্গাপুর,৬ অক্টোবরঃ রাজ্যে পালা বদলের পর এবারই প্রথম বাংলার সেরা উৎসব দুর্গাপুজো অনুষ্ঠিত হতে চলেছে। সরকার বদলের সঙ্গে দুর্গাপুজো নিয়ে গাইড...
আইনজীবীদের উপর হামলার প্রতিবাদ আসানসোল ও দুর্গাপুরেও
ডেটলাইন দুর্গাপুর,৫ অক্টোবর: কলকাতার ব্যাঙ্কশাল কোর্টে আইনজীবীদের উপর হামলার প্রতিবাদ করলেন আসানসোল ও দুর্গাপুর আদালতের আইনজীবীরাও। রাজ্যের বিভিন্ন প্রান্তে আইনজীবীদের উপর হামলা,হেনস্থা...
অ্যাডমিট কার্ড আনতে ভুলে যাওয়া ছাত্রীর পাশে বিজেপি নেতা
ডেটলাইন দুর্গাপুরঃ সোমবার থেকে শুরু হল উচ্চ মাধ্যমিক পরীক্ষা। জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ এই পরীক্ষা দিতে ছাত্রছাত্রীরা সকাল সকাল বাড়ি থেকে বেরিয়ে নিজেদের...














