ডেটলাইন বীরভূমঃ প্রয়াত হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মামী তাপসী মুখোপাধ্যায়। দীর্ঘদিন ধরেই তিনি অসুস্থ ছিলেন। বার্ধক্যজনিত রোগে তিনি ভুগছিলেন। ভর্তি ছিলেন রামপুরহাট হাসপাতালে। সোমবার রাতে সেখানেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর বয়স হয়েছিল ৭৫। বীরভূমের কুসুম্বা গ্রামের মুখোপাধ্যায় পরিবার জেলায় খুবই পরিচিত পরিবার। তার উপর মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী হওয়ার পর স্বাভাবিকভাবেই রামপুরহাট শহর থেকে চার কিলোমিটার দূরে অবস্থিত কুসুম্বা গ্রামের নাম আরও বিখ্যাত হয়ে উঠেছে। ছোটবেলায় অনেকটা সময়ই মমতা এই গ্রামে তার মামার বাড়িতে ছিলেন। তাই মামী তাপসীদেবীর প্রয়াণ তাঁর কাছে এক বড় ধাক্কা।
Latest article
অ্যাডমিট কার্ড আনতে ভুলে যাওয়া ছাত্রীর পাশে বিজেপি নেতা
ডেটলাইন দুর্গাপুরঃ সোমবার থেকে শুরু হল উচ্চ মাধ্যমিক পরীক্ষা। জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ এই পরীক্ষা দিতে ছাত্রছাত্রীরা সকাল সকাল বাড়ি থেকে বেরিয়ে নিজেদের...
দুর্গাপুজোয় নিরাপত্তার বার্তা, পুজো কমিটিগুলির সঙ্গে কোক ওভেন থানার বৈঠক
ডেটলাইন দুর্গাপুরঃ আসন্ন দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে সম্পন্ন করতে কোক ওভেন থানার উদ্যোগে স্থানীয় শ্রেয়সী লজে থানার অধীন দুর্গাপুজো কমিটিগুলোর সদস্যদের নিয়ে...
নাগরিকত্ব পাবে বাংলাদেশীরা,দুর্গাপুরে ঘোষণা মন্ত্রী শান্তনু ঠাকুরের
ডেটলাইন দুর্গাপুর,৬ সেপ্টেম্বরঃ আর টালবাহানা নয়। এবার এই রাজ্যের বাংলাদেশীরা দ্রুত ভারতীয় নাগরিকত্ব পাবে। দুর্গাপুরে এসে একথা জানালেন বন্দর,নৌ পরিবহন ও জলপথ...














