ডেটলাইন দুর্গাপুরঃ কথা ছিল দুর্গাপুজোর আগেই চালু হয়ে যাবে দুর্গাপুরের বাঁকুড়া মোড়ের ডিভিসির বর্ধমান সেচ খালের উপর তৈরী নতুন সেতুটি। কিন্তু মাঝে বৃষ্টির কারনে সেতুর দু পাশে মাটির কাজ সম্পূর্ণ না হওয়ায় তা সম্ভব হয়নি। অবশেষে শুক্রবার থেকে নবনির্মিত এই সেতুতে গাড়ি চলাচল শুরু হয়েছে। আপাতত পরীক্ষামূলকভাবেই গাড়ি চলছে বলে প্রশাসন সূত্রে জানা গেছে। সে কারনেই এখন যানবাহনের গতিবেগ ৩০ কিলোমিটারের মধ্যে বেঁধে দেওয়া হয়েছে। খুব শিঘ্রই আনুষ্ঠানিকভাবে সেতুটির উদ্বোধন হবে বলে জানা গেছে। প্রসঙ্গত উল্লেখ্য,ডিভিসি ব্যারেজ নির্মাণের সময়ে ১৯৫৬ সালে উত্তর ভারতের সঙ্গে দক্ষিণ ভারতের যোগাযোগকারী এই গুরুত্বপূর্ণ সেতুটি নির্মাণ করা হয়েছিল। এই সেতু দিয়েই দুর্গাপুরের সঙ্গে বাঁকুড়া,পুরুলিয়া,দুই মেদিনীপুর যাওয়া আসা করা যায়। কিন্তু ১৯৭৮ সালের বন্যায় ব্যাপক ক্ষতি হয় সেতুটির। তখন থেকেই বিপদজনক এই সেতুতে একদিকে যেমন যান চলাচলের গতি নিয়ন্ত্রন করা হতে থাকে তেমনই ১০ টনের বেশি পণ্য পরিবহন নিষিদ্ধ করা হয়। এছাড়াও তখন থেকেই বিকল্প একটি সেতু নির্মাণের পরিকল্পনাও চলতে থাকে। অবশেষে ২০১৪ সালে এই সেতুর ঠিক পাশেই নতুন একটি সেতু নির্মাণের কাজ শুরু হয়। চার বছরের মাথায় শেষ পর্যন্ত সেই নতুন সেতু চালু হওয়ায় একদিকে যেমন পুরানো সেতুর বিপদ কাটল তেমনই উত্তর ভারতের সঙ্গে যোগাযোগের রাস্তাও এবার সুগম হল। পাশাপাশি এবার পণ্য পরিবহনের ক্ষেত্রেও অনেকটাই সুবিধা হবে। সেতুর দু পাশে পথচারীদের যাতায়াতের সুবিধার জন্য আলাদা জায়গা করা হয়েছে বলে সেতুতে চলাচলে বিপদও এড়ানো যাবে।
Latest article
শিশুদের হাতে ভিক্ষার ঝুলি নয়, হাতে উঠুক বই! দুর্গাপুরে ওসি অঞ্জন মণ্ডলের মানবিক বার্তা
ডেটলাইন দুর্গাপুর: ভিক্ষাবৃত্তির জীবন ছেড়ে সমাজের মূল স্রোতে ফিরে আসুক পরবর্তী প্রজন্ম। শিশুরা শিক্ষার আলোয় আলোকিত হয়ে গড়ে তুলুক সুন্দর ভবিষ্যৎ। এই...
পুজোর আগে বাইক উদ্ধার, কোক ওভেন থানার তৎপরতায় গ্রেপ্তার দুই
ডেটলাইন দুর্গাপুর: পুজোর আগে চুরি হয়ে যাওয়া বাইক ফিরে পেয়ে স্বস্তির নিঃশ্বাস ফেললেন দুর্গাপুরের বিদ্যাসাগর পল্লীর বাসিন্দা বিপুল বিশ্বাস। বাইক চুরির অভিযোগ...
প্রতি থানায় চার চাকা ও বাইক,মুখ্যমন্ত্রীর ঘোষণা বাস্তবায়িত দুর্গাপুরে
ডেটলাইন দুর্গাপুরঃ এক ফোনেই মিলবে পুলিশের সাহায্য। দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যাবে পুলিশ। মহালয়ার পুণ্য লগ্নে রাজ্যে চালু হয়েছে ১১২ জরুরি পরিষেবা। একই...














