ডেটলাইন দুর্গাপুরঃ ফের খনিগর্ভে দুর্ঘটনায় মৃত্যু ঘটল শ্রমিকের। এবারের ঘটনাটি ঘটেছে ইসিএলের পান্ডবেশ্বরের খোট্টাডিহি কোলিয়ারীতে। ঘটনায় দুজন শ্রমিকের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। আজ খুব ভোরের দিকে চন্দ্রশেখর গিরি (৪২) এবং কালেশ্বর মাহাতো (৪০) নামে দুই শ্রমিক পান্ডবেশ্বরের খোট্টাডিহি দু’নম্বর পিটের খনিগর্ভে কাজ করতে নেমেছিলেন। কিছুক্ষনের মধ্যে আচমকাই খনির ছাদ থেকে কয়লার বড় মাপের চাঙড় খসে পড়ে কর্মরত দুই শ্রমিকের উপর। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। ইসিএলের অফিসার ও উদ্ধারকারী দলও ঘটনাস্থলে পৌঁছে যায়। কিন্তু দীর্ঘক্ষন চেষ্টা করেও তাদের উদ্ধার করা না যাওয়ায় শেষ পর্যন্ত তাদের বাঁচানো যায়নি। ইসিএলের শ্রমিক নিরাপত্তা নিয়ে ফের কর্তৃপক্ষের বিরুদ্ধে সরব হয়েছেন শ্রমিকরা। তারা মৃতদের পরিবারকে আর্থিক ক্ষতিপূরণ ও তাদের পরিবারের একজন করে সদস্যকে চাকরীর দাবিও জানিয়েছেন।
Latest article
বাসস্ট্যান্ডে চা খেতে গিয়েও জনসংযোগে প্রার্থী কবি দত্ত
ডেটলাইন দুর্গাপুর,২৮ মার্চঃ বরাবর রাজনীতির বাইরে থাকতে পছন্দ করলেও এবার তাঁকেই দুর্গাপুর পশ্চিম কেন্দ্রে প্রার্থী করেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তাই,শেষ পর্যন্ত...
শহরের নানা সমস্যা উঠে এলো নিজের পাড়ায় কবি দত্তের সংবর্ধনা সভায়
সংবাদদাতা,দুর্গাপুরঃ নিজেকে পাড়ার ছেলে বলতেই ভালবাসেন। সিটি সেন্টারে চতুরঙ্গ ময়দানের কাছে নন কোম্পানি হাউসিং অ্যাসোসিয়েশনের পাশে মিলিত হলেন দুর্গাপুর পশ্চিম বিধানসভা কেন্দ্রের...
রাত পোহালেই লাউদোহায় তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের জনসভা
ডেটলাইন দুর্গাপুর,২৫ মার্চঃ ২০২৬ এর বিধানসভা নির্বাচন উপলক্ষ্যে দলের প্রচারে জেলা সফরে বেরিয়ে পড়েছেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এবার উত্তরবঙ্গ...














