ডেটলাইন দুর্গাপুরঃ পুজোর মরশুমে শান্তি ও শৃঙ্খলা বজায় রাখতে দুর্গাপুর জুড়ে কড়া নজরদারী শুরু করেছে পুলিশ। তারই ফলস্বরুপ কয়েকদিন আগেই দুর্গাপুর মহিলা কলেজের সামনে ডাকাতির উদ্দেশ্যে জড়ো হওয়া পাঁচ সশস্ত্র দুষ্কৃতীকে গ্রেফতার করেছিল দুর্গাপুর থানার পুলিশ। সেই ঘটনার কয়েকদিনের মধ্যে ফের এক সাফল্য পেল পুলিশ। গতকাল সন্ধেবেলা দুর্গাপুর থানার পুলিশ গোপন সূত্রে খবর পায় যে ওয়াড়িয়া ফাঁড়ির মেনগেট এলাকায় চার দুষ্কৃতী ডাকাতির উদ্দেশ্যে জড়ো হয়েছে। কালবিলম্ব না করে সঙ্গে সঙ্গেই সেখানে অভিযান চালায় পুলিশ। হাতেনাথে ধরে ফেলে চার সশস্ত্র দুষ্কৃতীকে। ধৃতদের নাম রাজু যাদব কাদারোড নেপালি পাড়ার বাসিন্দা, বাঁটুল বাউরী কাদারোড গ্যামনের বাসিন্দা, তপন ঘোষের বাড়ি কাদারোডে এবং বাবলু সাহানি বাঁকুড়ার সোনামুখীর বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ। ধৃতদের কাছ থেকে একটি ওয়ান শটার এবং এক রাউন্ড কার্তুজ উদ্ধার করেছে পুলিশ। আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের এএসপি (পূর্ব) বিমল কুমার মণ্ডল জানিয়েছেন,দুর্গাপুজোর আগে শহরের বিভিন্ন এলাকায় কড়া নজরদারি চালানো হচ্ছে। বিগত এক সপ্তাহের মধ্যে ৯ জন সশস্ত্র দুষ্কৃতীকে ধরা হয়েছে। এরা প্রত্যেকেই ডাকাতির সঙ্গে জড়িত। আগামী দিনেও এই অভিযান চলবে বলে জানান তিনি।
Latest article
দুর্গাপুজোয় নিরাপত্তার বার্তা, পুজো কমিটিগুলির সঙ্গে কোক ওভেন থানার বৈঠক
ডেটলাইন দুর্গাপুরঃ আসন্ন দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে সম্পন্ন করতে কোক ওভেন থানার উদ্যোগে স্থানীয় শ্রেয়সী লজে থানার অধীন দুর্গাপুজো কমিটিগুলোর সদস্যদের নিয়ে...
নাগরিকত্ব পাবে বাংলাদেশীরা,দুর্গাপুরে ঘোষণা মন্ত্রী শান্তনু ঠাকুরের
ডেটলাইন দুর্গাপুর,৬ সেপ্টেম্বরঃ আর টালবাহানা নয়। এবার এই রাজ্যের বাংলাদেশীরা দ্রুত ভারতীয় নাগরিকত্ব পাবে। দুর্গাপুরে এসে একথা জানালেন বন্দর,নৌ পরিবহন ও জলপথ...
কিভাবে এলো প্রীতি বন্ধনের রাখী উৎসব
প্রণয় রায়ঃ রাখী পূর্ণিমা ভারতবর্ষের এক জনপ্রিয় প্রীতি বন্ধনের উৎসব। এদিন বোনেরা ভাইদের হাতে রাখী নামে একটি পবিত্র সুতো বেঁধে দেয়। ইতিহাস...














