ডেটলাইন দিল্লিঃ দেশের ৪৬ তম প্রধান বিচারপতি হিসেবে নিযুক্ত হলেন রঞ্জন গগৈই। বিদায়ী প্রধান বিচারপতি দীপক মিশ্রের স্থলাভিষিক্ত হলেন তিনি। ভারতের উত্তর–পূর্ব অঞ্চল থেকে তিনিই প্রথম ব্যক্তি যিনি ভারতের প্রধান বিচারপতি পদে নিযুক্ত হলেন। আজ রাষ্ট্রপতি ভবনে তাঁকে শপথবাক্য পাঠ করান রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। বিচারপতি গগৈ ২০০১ সালে দিল্লি হাই কোর্টে ছিলেন। ২০১১ সালে তিনি পঞ্জাব ও হরিয়ানা হাইকোর্টের প্রধান বিচারপতি নিযুক্ত হন। ২০১২ সালের এপ্রিলে তিনি সুপ্রিম কোর্টে বিচারপতি হিসেবে যোগ দেন। তিনি মোট ১৩ মাস সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি থাকবেন। ২০১৯ সালের ১৭ নভেম্বর তাঁর মেয়াদ শেষ হবে।
Latest article
কিভাবে এলো প্রীতি বন্ধনের রাখী উৎসব
প্রণয় রায়ঃ রাখী পূর্ণিমা ভারতবর্ষের এক জনপ্রিয় প্রীতি বন্ধনের উৎসব। এদিন বোনেরা ভাইদের হাতে রাখী নামে একটি পবিত্র সুতো বেঁধে দেয়। ইতিহাস...
দুর্গাপুজোর আগেই পথচলা শুরু করল আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ‘দুর্গা সুরক্ষা স্কোয়াড’
ডেটলাইন আসানসোল,২৪ আগস্টঃ পথেঘাটে,স্কুল কলেজের সামনে,ফাঁকা অলিগলিতে অথবা বাসস্ট্যান্ডের মতো ভীড় এলাকায় নারীদের সুরক্ষার দিকে লক্ষ্য রেখে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ‘দুর্গা...
ভারতকে আন্তর্জাতিক ক্রীড়াক্ষেত্রে আরও বড় জায়গায় নিয়ে যেতে হবে,দুর্গাপুরে বললেন ক্রীড়ামন্ত্রী ডা.ইন্দ্রনীল খাঁ
ডেটলাইন দুর্গাপুর,২২ আগস্টঃ প্রতি বছরের মতো আগামী ২৯ আগস্ট পালিত হতে চলেছে ‘জাতীয় ক্রীড়া দিবস’। দুর্গাপুরে আগে এই দিনটি সেভাবে পালিত না...














