ডেটলাইন স্পোর্টস ডেস্কঃ রাশিয়ায় অনুষ্ঠিত এবারের বিশ্বকাপ ফুটবলে সবার নজর কেড়েছিলেন ক্রোয়েশিয়ার লুকা মদ্রিচ। ফাইনালে ফ্রান্সের কাছে তারা রানার্স হয়। সেরা খেলোয়াড় হিসেবে সোনার বল পেয়েছিলেন মদ্রিচ। এছাড়াও রিয়াল মাদ্রিদের হয়ে চ্যাম্পিয়ন্স লিগও জিতেছেন মদ্রিচ। কিছুদিন আগেই উয়েফার বিচারে তিনি বর্ষসেরা হয়েছিলেন।তাই ফিফার বর্ষসেরার দৌড়ে তিনি ছিলেন। তাও সন্দেহ ছিল যে বিগত ১০ বছর ধরে এই পুরস্কারটি যেভাবে মেসি ও রোনাল্ডোর দখলে ছিল,সেখানে মদ্রিচ কি শেষ পর্যন্ত বর্ষসেরার ট্রফি পাবেন? রোনাল্ডো চলতি বছরে চ্যাম্পিয়ন্স লিগ জিতলেও বিশ্বকাপে ছিটকে যান শেষ ষোলো থেকেই। মহম্মদ সালাহ ইংলিশ প্রিমিয়ার লিগে সর্বোচ্চ গোলদাতা হয়েছিলেন। কিন্তু মিশর বিশ্বকাপে ভাল কিছু করতে পারেননি। তাই প্রতিদ্বন্দ্বি হিসেবে তাকে হারাতে মদ্রিচের তেমন বেগ পেতে হয়নি। অবশেষে এক দশক পর মেসি-রোনাল্ডোর সাম্রাজ্যের অবসান ঘটিয়ে বিশ্ব সেরার শিরোপা ছিনিয়ে নিলেন ক্রোয়েশিয়ার লুকা মদ্রিচ। এবার মেয়েদের মধ্যে সেরা হলেন ব্রাজিলের ফুটবলার মার্তা। সেরা কোচের সম্মান পেলেন বিশ্বকাপজয়ী ফ্রান্সের দিদিয়ের দেঁশ। সেরা গোলের জন্য পুসকাস অ্যাওয়ার্ড পেলেন মিশরের মহম্মদ সালাহ। সেরা গোলকিপার হয়েছেন বেলজিয়ামের থিওবোল্ট কুর্তোয়া।
Latest article
অ্যাডমিট কার্ড আনতে ভুলে যাওয়া ছাত্রীর পাশে বিজেপি নেতা
ডেটলাইন দুর্গাপুরঃ সোমবার থেকে শুরু হল উচ্চ মাধ্যমিক পরীক্ষা। জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ এই পরীক্ষা দিতে ছাত্রছাত্রীরা সকাল সকাল বাড়ি থেকে বেরিয়ে নিজেদের...
দুর্গাপুজোয় নিরাপত্তার বার্তা, পুজো কমিটিগুলির সঙ্গে কোক ওভেন থানার বৈঠক
ডেটলাইন দুর্গাপুরঃ আসন্ন দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে সম্পন্ন করতে কোক ওভেন থানার উদ্যোগে স্থানীয় শ্রেয়সী লজে থানার অধীন দুর্গাপুজো কমিটিগুলোর সদস্যদের নিয়ে...
নাগরিকত্ব পাবে বাংলাদেশীরা,দুর্গাপুরে ঘোষণা মন্ত্রী শান্তনু ঠাকুরের
ডেটলাইন দুর্গাপুর,৬ সেপ্টেম্বরঃ আর টালবাহানা নয়। এবার এই রাজ্যের বাংলাদেশীরা দ্রুত ভারতীয় নাগরিকত্ব পাবে। দুর্গাপুরে এসে একথা জানালেন বন্দর,নৌ পরিবহন ও জলপথ...














