ডেটলাইন দুর্গাপুরঃ বাগরি মার্কেটের বিধ্বংসী অগ্নিকান্ডের পর থেকেই সারা রাজ্য জুড়ে বিভিন্ন মার্কেট ও শপিং মলগুলির উপর নজরদারি শুরু করেছে রাজ্য সরকার। সমস্ত পুরসভাগুলিও এবিষয়ে সতর্ক হয়ে উঠেছে। দুর্গাপুর শহরেও বিগত সময়ে একাধিক বহুতল,শপিং মল,হাসপাতালসহ বেশ কিছু আধুনিক হোটেল ও শো রুম হয়েছে। কিন্তু সেগুলির অগ্নি প্রতিরোধ ব্যবস্থা কতটা সুরক্ষিত সেবিষয়ে কার্ত কোন তথ্যই নেই পুরসভার কাছে। সেকারনেই এবার কিছুটা হলেও সচেতন হতে বুধবার সিটি সেন্টারের কয়েকটি শপিং মল ও হাসপাতালে পরিদর্শনে যান দুর্গাপুরের ডেপুটি মেয়র অনিন্দিতা মুখোপাধ্যায় ও বিদ্যুৎ দফতরের মেয়র পরিষদ সদস্য ধর্মেন্দ্র যাদবসহ পুরসভার বিদ্যুৎ বিভাগের কয়েকজন আধিকারিক। সিটি সেন্টারের বিগ বাজার,সিটি রেসিডেন্সি,জাংশন মল,তানিস্ক ও গান্ধী মোড়ের হেলথ ওয়ার্ল্ড হাসপাতালের অগ্নি নির্বাপক ব্যবস্থা তারা খতিয়ে দেখেন। ডেপুটি মেয়র জানিয়েছেন,অগ্নি নির্বাপক ব্যবস্থা মোটামুটি ঠিক থাকলেও কিছু ত্রুটি দেখা গেছে। সেগুলি এক মাসের মধ্যে ঠিক করার জন্য কর্তৃপক্ষকে বলা হয়েছে। ফের একমাস পর পুরসভার তরফে সেসব খতিয়ে দেখা হবে।
Latest article
শিশুদের হাতে ভিক্ষার ঝুলি নয়, হাতে উঠুক বই! দুর্গাপুরে ওসি অঞ্জন মণ্ডলের মানবিক বার্তা
ডেটলাইন দুর্গাপুর: ভিক্ষাবৃত্তির জীবন ছেড়ে সমাজের মূল স্রোতে ফিরে আসুক পরবর্তী প্রজন্ম। শিশুরা শিক্ষার আলোয় আলোকিত হয়ে গড়ে তুলুক সুন্দর ভবিষ্যৎ। এই...
পুজোর আগে বাইক উদ্ধার, কোক ওভেন থানার তৎপরতায় গ্রেপ্তার দুই
ডেটলাইন দুর্গাপুর: পুজোর আগে চুরি হয়ে যাওয়া বাইক ফিরে পেয়ে স্বস্তির নিঃশ্বাস ফেললেন দুর্গাপুরের বিদ্যাসাগর পল্লীর বাসিন্দা বিপুল বিশ্বাস। বাইক চুরির অভিযোগ...
প্রতি থানায় চার চাকা ও বাইক,মুখ্যমন্ত্রীর ঘোষণা বাস্তবায়িত দুর্গাপুরে
ডেটলাইন দুর্গাপুরঃ এক ফোনেই মিলবে পুলিশের সাহায্য। দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যাবে পুলিশ। মহালয়ার পুণ্য লগ্নে রাজ্যে চালু হয়েছে ১১২ জরুরি পরিষেবা। একই...














