ডেটলাইন ওয়েব ডেস্কঃ ভারতের বিশিষ্ট মহিলা সাংবাদিক গৌরী লঙ্কেশের ঘটনার মতোই বাংলাদেশের এক মহিলা সাংবাদিককেও বাড়িতে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে খুন করা হল। পাবনা জেলার রাধানগরের বাসিন্দা সুবর্ণা আখতার নদী (৩২) নামে ওই সাংবাদিক একটি বেসরকারী টিভি চ্যানেলের স্থানীয় প্রতিনিধি ছিলেন। এছাড়া তিনি পাবনায় ‘দৈনিক জাগ্রত বাংলা’ নামে একটি নিউজ পোর্টালের সম্পাদক ছিলেন। সুবর্ণা তাঁর ৯ বছরের মেয়েকে নিয়ে একাই থাকতেন। কারন স্বামীর সঙ্গে বিবাহ বিচ্ছেদের মামলা চলছিল তাঁর। জানা গেছে, মঙ্গলবার রাত পৌনে ১১টা নাগাদ অন্তত ১০-১২ জন দুষ্কৃতী মোটরবাইকে করে আসে। তারা সুবর্ণার বাড়ির ডোরবেল বাজায়। সুবর্ণা দরজা খুলতেই তাঁর উপর ঝাঁপিয়ে পড়ে ধারাল অস্ত্র দিয়ে এলোপাথাড়ি আক্রমণ করে পালিয়ে যায় তারা। রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় স্থানীয়রা। সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। কী কারণে তাঁকে খুন করা হল, সে বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। পারিবারিক হিংসা নাকি কোন রাজনৈতিক ঘটনার জের তা নিয়ে ধোঁয়াশা সৃষ্টি হয়েছে। সুবর্ণাকে যেভাবে কুপিয়ে খুন করা হয়েছে, একইভাবে বিগত সময়ে বাংলাদেশের একাধিক ব্লগার ও মুক্তচিন্তা করেন এমন কয়েকজনকেও মেরে ফেলা হয়েছে। এবার সেই তালিকায় এক মহিলা সাংবাদিকেরও নাম উঠল।
Latest article
কিভাবে এলো প্রীতি বন্ধনের রাখী উৎসব
প্রণয় রায়ঃ রাখী পূর্ণিমা ভারতবর্ষের এক জনপ্রিয় প্রীতি বন্ধনের উৎসব। এদিন বোনেরা ভাইদের হাতে রাখী নামে একটি পবিত্র সুতো বেঁধে দেয়। ইতিহাস...
দুর্গাপুজোর আগেই পথচলা শুরু করল আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ‘দুর্গা সুরক্ষা স্কোয়াড’
ডেটলাইন আসানসোল,২৪ আগস্টঃ পথেঘাটে,স্কুল কলেজের সামনে,ফাঁকা অলিগলিতে অথবা বাসস্ট্যান্ডের মতো ভীড় এলাকায় নারীদের সুরক্ষার দিকে লক্ষ্য রেখে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ‘দুর্গা...
ভারতকে আন্তর্জাতিক ক্রীড়াক্ষেত্রে আরও বড় জায়গায় নিয়ে যেতে হবে,দুর্গাপুরে বললেন ক্রীড়ামন্ত্রী ডা.ইন্দ্রনীল খাঁ
ডেটলাইন দুর্গাপুর,২২ আগস্টঃ প্রতি বছরের মতো আগামী ২৯ আগস্ট পালিত হতে চলেছে ‘জাতীয় ক্রীড়া দিবস’। দুর্গাপুরে আগে এই দিনটি সেভাবে পালিত না...














