ডেটলাইন আসানসোলঃ গরীব অসহায় মানুষদের পাশে যেমন সাধারন মানুষ দাঁড়ান তেমনই দেখা যায় অনেক অভিনেতা ও অভিনেত্রীদেরও। সেরকমই এক অনুষ্ঠানে শনিবার আসানসোলে এসেছিলেন বাংলা সিরিয়ালের দুই জনপ্রিয় অভিনেতা ও অভিনেত্রী দেবলীনা দত্ত ও তথাগত মুখার্জী। সমাজে অনেক মানুষ আছেন যারা অভাবের কারণে নিজেদের প্রয়োজনীয় পোশাকপরিচ্ছদ কিনতে পারে না। তাদের সেই অভাবপূরণের জন্য বিকল্প এক ব্যবস্থার পরিকল্পনা মাথায় আসে আসানসোলের সমাজকর্মী চন্দ্রশেখর কুন্ডুর। তিনি একথা জানিয়েছিলেন অভিনেত্রী দেবলীনা এবং অভিনেতা তথাগত মুখার্জীকে। প্রথমে সুন্দরবনে পিছিয়ে পড়া একটি এলাকায় এই ভগবানের দোকান শুরু হয়েছিল যেখানে ব্যাপক সাড়া মিলেছিল। প্রচুর গরিব মানুষ সেই ভগবানের দোকান থেকে শীতবস্ত্রসহ অন্যান্য কাপড় সংগ্রহ করেছিল। তাতে উৎসাহিত হয়ে এবার আসানসোলের প্রত্যন্ত আদিবাসী এলাকা ভূইয়াপাড়াতে উদ্বোধন হলো ভগবানের দোকান। এই উপলক্ষ্যে আদিবাসীদের নিয়ে এক সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেন এই দুই শিল্পী। এমন একটি উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকার সাধারন মানুষ থেকে প্রশাসনিক কর্তারাও।
Latest article
শিশুদের হাতে ভিক্ষার ঝুলি নয়, হাতে উঠুক বই! দুর্গাপুরে ওসি অঞ্জন মণ্ডলের মানবিক বার্তা
ডেটলাইন দুর্গাপুর: ভিক্ষাবৃত্তির জীবন ছেড়ে সমাজের মূল স্রোতে ফিরে আসুক পরবর্তী প্রজন্ম। শিশুরা শিক্ষার আলোয় আলোকিত হয়ে গড়ে তুলুক সুন্দর ভবিষ্যৎ। এই...
পুজোর আগে বাইক উদ্ধার, কোক ওভেন থানার তৎপরতায় গ্রেপ্তার দুই
ডেটলাইন দুর্গাপুর: পুজোর আগে চুরি হয়ে যাওয়া বাইক ফিরে পেয়ে স্বস্তির নিঃশ্বাস ফেললেন দুর্গাপুরের বিদ্যাসাগর পল্লীর বাসিন্দা বিপুল বিশ্বাস। বাইক চুরির অভিযোগ...
প্রতি থানায় চার চাকা ও বাইক,মুখ্যমন্ত্রীর ঘোষণা বাস্তবায়িত দুর্গাপুরে
ডেটলাইন দুর্গাপুরঃ এক ফোনেই মিলবে পুলিশের সাহায্য। দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যাবে পুলিশ। মহালয়ার পুণ্য লগ্নে রাজ্যে চালু হয়েছে ১১২ জরুরি পরিষেবা। একই...














