ডেটলাইন দুর্গাপুরঃ বাংলার সেরা উৎসব দুর্গাপুজোর কাউন্ট ডাউন শুরু হয়ে গেছে। ইতিমধ্যে রথযাত্রা শেষ হয়েছে। রথের দিন এবং উল্টোরথের দিন সারা রাজ্যে বহু জায়গার সঙ্গে দুর্গাপুরেও একাধিক বিগ বাজেটের দুর্গাপুজোর খুঁটি পুজো সারা হয়েছে। কিন্তু বাঙালির সেরা উৎসবের ঠিক আগে রাজ্যে ধূমধাম করে পালিত হয় সিদ্ধিদাতা গণেশের পুজো। গণেশ পুজো এলেই যেন শারদীয় উৎসব আরও কাছে চলে আসে। দুর্গাপুরেও বর্তমানে বেশ কিছু এলাকায় বড় করে গণেশ পুজোর আয়োজন হয়ে আসছে। এগুলির মধ্যে উল্লেখযোগ্য হল দুর্গাপুর স্টেশন এলাকার ‘আলাপ’ ক্লাবের আকর্ষণীয় গণেশ পুজো। এবছর এই পুজো ১৮ বছরে পদার্পণ করছে। রবিবার সেই পুজোরই খুঁটিপুজো হয়ে গেল। বেশ ধূমধামের সঙ্গেই এই খুঁটি পুজো হয়। উদ্যোক্তাদের পক্ষে ক্লাবের সম্পাদক সৌরভ আইচ জানান,প্রতি বছরের মতো এবছরও গণেশ পুজো উপলক্ষ্যে ১০ দিনের মেলা বসবে। সেই সঙ্গে থাকবে প্রতিদিন নানা সাংস্কৃতিক ও সামাজিক অনুষ্ঠানও।
Latest article
অ্যাডমিট কার্ড আনতে ভুলে যাওয়া ছাত্রীর পাশে বিজেপি নেতা
ডেটলাইন দুর্গাপুরঃ সোমবার থেকে শুরু হল উচ্চ মাধ্যমিক পরীক্ষা। জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ এই পরীক্ষা দিতে ছাত্রছাত্রীরা সকাল সকাল বাড়ি থেকে বেরিয়ে নিজেদের...
দুর্গাপুজোয় নিরাপত্তার বার্তা, পুজো কমিটিগুলির সঙ্গে কোক ওভেন থানার বৈঠক
ডেটলাইন দুর্গাপুরঃ আসন্ন দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে সম্পন্ন করতে কোক ওভেন থানার উদ্যোগে স্থানীয় শ্রেয়সী লজে থানার অধীন দুর্গাপুজো কমিটিগুলোর সদস্যদের নিয়ে...
নাগরিকত্ব পাবে বাংলাদেশীরা,দুর্গাপুরে ঘোষণা মন্ত্রী শান্তনু ঠাকুরের
ডেটলাইন দুর্গাপুর,৬ সেপ্টেম্বরঃ আর টালবাহানা নয়। এবার এই রাজ্যের বাংলাদেশীরা দ্রুত ভারতীয় নাগরিকত্ব পাবে। দুর্গাপুরে এসে একথা জানালেন বন্দর,নৌ পরিবহন ও জলপথ...














