ডেটলাইন নিউজ ডেস্কঃ নৌকা করে বেড়াতে গিয়ে বড় ধরনের দুর্ঘটনার কবলে পরল বেশ কিছু পর্যটক। জানা যায়,রবিবার দুপুরে রয়্যাল বশিষ্ঠ নামে একটি নৌকা করে ঘুরতে বেরিয়ে ছিল ৬২ জনের একটি পর্যটক দল। আজ দুপুরের দিকে তারা সবাই রাজামুন্ডির কাছে অবস্থিত অন্ধ্রপ্রদেশের জনপ্রিয় পর্যটন কেন্দ্র পাপি কোন্ডালুতে বেড়াতে যাচ্ছিলেন। আচমকা দেবীপট্টনমের কাছে উলটে যায় নৌকাটি। ফলে মর্মান্তিক ওই দুর্ঘটনা ঘটে। নৌকা ডুবে যাওয়ার পর ১৭ জন যাত্রী সাঁতরে পাড়ে উঠে আসেন। পরে আরও কয়েকজনকে উদ্ধার করা হয়। এই ঘটনায় প্রাথমিকভাবে ১১ জনের মৃত্যু হয়েছে বলে জানা গেলেও মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা। নিখোঁজ রয়েছেন ৩৩ জন। জানা গেছে কয়েকদিন ধরে অন্ধ্রপ্রদেশের প্রচন্ড বৃষ্টি হচ্ছে। তাতে গোদাবরির জলও অনেকখানি বেড়েছে। এই অবস্থায় কিভাবে এই নৌকাবিহারের অনুমতি মিলল তা নিয়ে প্রশ্ন উঠছে।
Latest article
রান্নার গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে অভিনব মিছিল তৃণমূলের
ডেটলাইন দুর্গাপুর,৭ মার্চঃ পশ্চিম এশিয়ায় যুদ্ধ পরিস্থিতির কারনে আন্তর্জাতিক বাজারে তেলের দাম বাড়তে থাকায় তার প্রভাবে ভারতে জ্বালানির দাম বৃদ্ধির আশঙ্কা তৈরী...
দুর্গাপুর মহকুমা হাসপাতালে ‘মা ক্যান্টিন’এর শেড উদ্বোধন
ডেটলাইন দুর্গাপুরঃ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে রাজ্যের অনেক এলাকায় গরীব ও সাধারন মানুষদের জন্য নামমাত্র টাকার বিনিময়ে দুপুরের খাবারের ব্যবস্থা করা...
বসন্তকালে রং-বিহীন দোল হয় আদিবাসীদের গ্রামে
ডেটলাইন আসানসোলঃ রঙের উৎসব দোল উৎসবে বা হোলি। কিন্ত,পশ্চিম বর্ধমান জেলায় এমনও এলাকা আছে,যেখানে রং ছাড়াই পালিত হয় দোল তথা বসন্ত উৎসব।...














