ডেটলাইন আসানসোলঃ জামুড়িয়ায় পুকুরে স্নান করতে নেমে জলে তলিয়ে গেল ৪ কিশোর। শুক্রবার দুপুরে জামুড়িয়ার মন্ডলপুর বটতলা এলাকায় একটি পুকুরে ওই চার কিশোর স্নান করতে গিয়েছিল। তখনই কোনভাবে ডুবে যায় তারা। স্থানীয় বাসিন্দারা দেখতে পেয়ে উদ্ধার করে ওই কিশোরদের। স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হলে চারজনকেই মৃত বলে ঘোষনা করে চিকিৎসকরা। মৃতদের বয়স ১০ থেকে ১৪ বছরের মধ্যে। এই ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। জানা গিয়েছে চার কিশোরের মধ্যে একজন মামা বাড়িতে বেড়াতে এসেছিল। পুলিশ মৃতদেহ গুলি ময়নাতদন্তের জন্য আসানসোল জেলা হাসপাতালে পাঠায়। মৃতদের নাম ও পরিচয়ঃ ওম কেসরি(১০) হরিপুর এলাকায় বাড়ি জামুরিয়া মন্ডলপুরে মামা বাড়ি এসেছিল বেড়াতে। কৃষ্ণা সাও (১৫) মাধ্যমিক দিয়েছে । পিরিশ সাও এবং আমন সাও দুজনেই পঞ্চম শ্রেণীর ছাত্র।
Latest article
মানুষের পাশে থেকেই সেবার কাজ করে চলেছে প্রেরনা সোসাইটি
সংবাদদাতা,দুর্গাপুরঃ মানুষ মানুষের জন্য - আমাদের সমাজে এই বার্তাটা বিভিন্নভাবে বিভিন্ন ক্ষেত্রে শোনা যায়। কিন্তু সেই বার্তার বাস্তব প্রয়োগ আমরা কি সর্বদা...
কোক ওভেন থানার এক বড় সাফল্য
ডেটলাইন দুর্গাপুরঃ প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালে এক বড় সাফল্য পেল আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের কোক ওভেন থানা। ৩ জন মহিলা সহ আন্ত: রাজ্য...
দুর্গাপুরে আইএনটিইউসির শ্রদ্ধা নিবেদন ডঃ বি আর আম্বেদকরকে
সংবাদদাতা,দুর্গাপুরঃ দেশের বিভিন্ন প্রান্তের সঙ্গে দুর্গাপুরেও শ্রদ্ধা জানানো হল ভারতের সংবিধান রচয়িতা ডঃ বি আর আম্বেদকরকে। প্রতি বছর ৬ ডিসেম্বর তার মৃত্যুবার্ষিকীর...














