ডেটলাইন দুর্গাপুরঃ ক্রমেই রাজ্যে বাড়ছে ট্যারেন্টুলা আতঙ্ক। বিভিন্ন জেলাতেও দেখা মিলছে আজব এই মাকড়সার। গড়িয়া, মহিষাদল, ঝাড়গ্রাম, নয়াগ্রাম, ডেবরা, আরামবাগ, মহম্মদবাজার-সহ বিভিন্ন জায়গায় দেখা মিলেছে ট্যারেন্টুলার। বিষাক্ত এই মাকড়সার জেরে মৃত্যুও হয়েছে অনেকের। এবার ট্যরেন্টুলার আতঙ্ক শিল্পাঞ্চলে। দুর্গাপুর পুরনিগমের ২ নম্বর ওয়ার্ডের সোভাপুর গ্রামে এক গোয়াল ঘরে দেখা যায় এই ট্যারেন্টুলা। আজ সকালে বিষাক্ত এই মাকড়সা দেখে আতঙ্ক ছড়ায় এলাকায়। স্থানীয়রা জানিয়েছেন বন দপ্তরে খবর দিলে বন দপ্তরের কর্মীরা এসে মাকড়সাটি নিয়ে যায়। স্থানীয়দের আরো দাবি বন কর্মীরা জানিয়েছেন মাকড়সাটি ট্যারেন্টুলা প্রজাতির মাকড়সা।
Latest article
বিবাহ উপলক্ষ্যে পরিবারের উদ্যোগে দুর্গাপুরে রক্তদান শিবির
ডেটলাইন দুর্গাপুর,৩০মার্চঃ গ্রীষ্মকালীন সময়ে রক্তের সংকট নিরসন এবং পরিবারভিত্তিক রক্তদান শিবির বৃদ্ধির লক্ষ্যে ওয়েস্ট বেঙ্গল ভলান্টারী ব্লাড ডোনার্স সোসাইটি-র সহ-সভাপতি,বিশিষ্ট আইনজীবী আয়ূব...
প্রচারে নেমে পড়লেন দুর্গাপুরের দুই কংগ্রেস প্রার্থী
ডেটলাইন দুর্গাপুর,৩০মার্চঃ দীর্ঘ অপেক্ষার পর অবশেষে রবিবার প্রার্থী তালিকা প্রকাশ করেছে জাতীয় কংগ্রেস। এই তালিকায় দেখা গেছে এবার দুর্গাপুর পশ্চিম কেন্দ্রে প্রার্থী...
বাসস্ট্যান্ডে চা খেতে গিয়েও জনসংযোগে প্রার্থী কবি দত্ত
ডেটলাইন দুর্গাপুর,২৮ মার্চঃ বরাবর রাজনীতির বাইরে থাকতে পছন্দ করলেও এবার তাঁকেই দুর্গাপুর পশ্চিম কেন্দ্রে প্রার্থী করেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তাই,শেষ পর্যন্ত...














