ডেটলাইন আসানসোলঃ হঠাৎই একদিন আসানসোলের ডিআরএম প্রশান্তকুমার মিশ্র নিজেই সাধারন যাত্রীদের মতো চড়ে বসেছিলেন আসানসোল-শিয়ালদহ ইন্টারসিটি এক্সপ্রেসে। সেদিন তিনি নিজের চোখেই ট্রেনটির চরম বেহালদশা পরখ করেন। বুঝতে পারেন যাত্রীদের অভিযোগ যথার্থই। দেখতে পেয়েছিলেন কোথাও সিট ছেঁড়া, কোথাও ফাটা। সেগুলি বাস্তবিকই বসার অযোগ্য। কামরায় লাইট থাকলেও সেগুলি জ্বলে না। চলে না কোথাও ফ্যানও। গরমে কষ্ট করেই যাত্রা করতে হয়ে সাধারন ও নিত্যযাত্রীদের। ট্রেনের শৌচাগারগুলির অবস্থা এতটাই খারাপ যে সেগুলিতে ঢোকা যায় না। এসব দেখে ডিআরএম সাহেব সেদিনই ঠিক করেছিলেন ট্রেনটির আমূল সংস্কার করতে হবে। ভাবার সঙ্গে সঙ্গেই কাজ শুরু হয়ে যায়। অবশেষে কয়েক মাসের মধ্যেই ট্রেনটির খোলনলচে বদলে ঝা চকচকে করে তোলা হয়েছে। ট্রেনের কামরায় লাগানো হয়েছে এলইডি লাইট,নতুন ফ্যান। দূরপাল্লার ট্রেনগুলির প্রিমিয়াম ক্লাসের যাত্রীবাহী ট্রেনগুলির মতো করে দেওয়া হয়েছে সিটগুলি। মেঝেতে পাতা হয়েছে ম্যাট। ট্রেনে আধুনিক এবং বায়ো টয়লেট তৈরি করা হয়েছে। শুধু তাই নয়, ট্রেনের কোচে সৃজনশীলতা বাড়াতে আসানসোলের প্রাচীন দ্রষ্টব্য স্থানগুলির ছবি দিয়ে সাজানো হয়েছে। সেই ছবিতে আসানসোল রেল ডিভিশনের বহু প্রাচীন নিদর্শন এবং রেল ইঞ্জিনও উঠে এসেছে। আসানসোল ইন্টারসিটিকে নতুনভাবে পেয়ে খুশি যাত্রীরাও। আজ সকাল ৬টা ৪৫ মিনিটে আসানসোল স্টেশনে পতাকা নেড়ে নতুনভাবে সাজিয়ে তোলা আসানসোল-শিয়ালদাগামী ইন্টারসিটি এক্সপ্রেসের যাত্রার আনুষ্ঠানিক শুভসূচনা করলেন আসানসোলের ডিআরএম প্রশান্তকুমার মিশ্র। তিনি জানান,ট্রেনটিকে দেশের প্রথম সারির প্রিমিয়াম ট্রেনের রূপ দেওয়া হলেও ভাড়া বৃদ্ধি করা হয়নি। আগামী দিনে এসি কামরারও ব্যবস্থা করা হবে। পাশাপাশি তিনি জানিয়েছেন, এই ডিভিশনের অন্যান্য ট্রেনগুলিকেও একইভাবে সাজিয়ে তোলা হবে।
Latest article
বিবাহ উপলক্ষ্যে পরিবারের উদ্যোগে দুর্গাপুরে রক্তদান শিবির
ডেটলাইন দুর্গাপুর,৩০মার্চঃ গ্রীষ্মকালীন সময়ে রক্তের সংকট নিরসন এবং পরিবারভিত্তিক রক্তদান শিবির বৃদ্ধির লক্ষ্যে ওয়েস্ট বেঙ্গল ভলান্টারী ব্লাড ডোনার্স সোসাইটি-র সহ-সভাপতি,বিশিষ্ট আইনজীবী আয়ূব...
প্রচারে নেমে পড়লেন দুর্গাপুরের দুই কংগ্রেস প্রার্থী
ডেটলাইন দুর্গাপুর,৩০মার্চঃ দীর্ঘ অপেক্ষার পর অবশেষে রবিবার প্রার্থী তালিকা প্রকাশ করেছে জাতীয় কংগ্রেস। এই তালিকায় দেখা গেছে এবার দুর্গাপুর পশ্চিম কেন্দ্রে প্রার্থী...
বাসস্ট্যান্ডে চা খেতে গিয়েও জনসংযোগে প্রার্থী কবি দত্ত
ডেটলাইন দুর্গাপুর,২৮ মার্চঃ বরাবর রাজনীতির বাইরে থাকতে পছন্দ করলেও এবার তাঁকেই দুর্গাপুর পশ্চিম কেন্দ্রে প্রার্থী করেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তাই,শেষ পর্যন্ত...














