ডেটলাইন দুর্গাপুরঃ আজ দুপুরের দিকে হঠাৎই আগুন লাগে সিটি সেন্টারে সুহট্ট মলের সামনে থাকা একটি রেঁস্তোরায়। চিমনি থেকে ধোঁয়া বের হতে দেখে আতঙ্ক ছড়িয়ে পড়ে রেঁস্তোরার কর্মীদের মধ্যে। জানা গেছে, রেস্তোরাঁয় দীর্ঘদিন যাবৎ কিচেনে যে চিমনি থাকে তা পরিষ্কার করা হয়নি। দমকলের এক আধিকারিক জানান,নিয়ম হল ৬ মাসের মধ্যে অন্তত একবার চিমনি পরিস্কার করা উচিৎ। সে কারনেই আগুন লেগেছে। কিচেনের বেশ কিছুটা অংশ পুড়ে যায়। চিমনির ভেতর দিয়ে আগুন ছড়ানোর আগেই রেঁস্তোরার কর্মীরাই তাদের অগ্নি নির্বাপক সরঞ্জাম দিয়ে তা নিভিয়ে দেয়। এরপর দমকলের একটি ইঞ্জিন এসে কিছুক্ষনের মধ্যে সম্পূর্ণভাবেই আগুন নিয়ন্ত্রনে নিয়ে আসে। জানা গেছে,ঘটনায় তেমন কোন ক্ষয়ক্ষতি হয়নি। তবে,আগুনের দাপট বেশি হলে বড় ধরনের বিপদ ঘটতে পারত। কারন,ঐ রেঁস্তোরার একদম গা ঘেঁষেই রয়েছে পেট্রোল পাম্প। সেদিক থেকে বলা যায়,বড় ধরনের অগ্নিকান্ড থেকে রক্ষা পেল শহরের প্রানকেন্দ্র।
Latest article
রান্নার গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে অভিনব মিছিল তৃণমূলের
ডেটলাইন দুর্গাপুর,৭ মার্চঃ পশ্চিম এশিয়ায় যুদ্ধ পরিস্থিতির কারনে আন্তর্জাতিক বাজারে তেলের দাম বাড়তে থাকায় তার প্রভাবে ভারতে জ্বালানির দাম বৃদ্ধির আশঙ্কা তৈরী...
দুর্গাপুর মহকুমা হাসপাতালে ‘মা ক্যান্টিন’এর শেড উদ্বোধন
ডেটলাইন দুর্গাপুরঃ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে রাজ্যের অনেক এলাকায় গরীব ও সাধারন মানুষদের জন্য নামমাত্র টাকার বিনিময়ে দুপুরের খাবারের ব্যবস্থা করা...
বসন্তকালে রং-বিহীন দোল হয় আদিবাসীদের গ্রামে
ডেটলাইন আসানসোলঃ রঙের উৎসব দোল উৎসবে বা হোলি। কিন্ত,পশ্চিম বর্ধমান জেলায় এমনও এলাকা আছে,যেখানে রং ছাড়াই পালিত হয় দোল তথা বসন্ত উৎসব।...














