বাসস্ট্যান্ডে চা খেতে গিয়েও জনসংযোগে প্রার্থী কবি দত্ত

0
8

ডেটলাইন দুর্গাপুর,২৮ মার্চঃ বরাবর রাজনীতির বাইরে থাকতে পছন্দ করলেও এবার তাঁকেই দুর্গাপুর পশ্চিম কেন্দ্রে প্রার্থী করেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তাই,শেষ পর্যন্ত অন্যান্য প্রার্থীদের মতো তাঁকেও নামতে হয়েছে রাস্তায়,একদম আমজনতার মাঝে। প্রার্থী হিসেবে নাম ঘোষণার পর থেকেই প্রচারে নেমে পড়েছেন দুর্গাপুরের বিশিষ্ট ব্যবসায়ী তথা এডিডিএর চেয়ারম্যান কবি দত্ত।

শনিবার তিনি দুর্গাপুরের ডুমুরতলা এলাকায় ৪০ নম্বর ওয়ার্ডে প্রচার করেন,অংশ নেন পদযাত্রায়। মাঝে একটু চা পানের বিরতি নিতে হাজির হন সেখানকার বাসস্ট্যান্ডে। কিন্তু,সেখানে তাঁকে দেখে এগিয়ে আসেন বিভিন্ন দোকানদার ও স্ট্যান্ডে থাকা পরিবহনকর্মীদের অনেকেই। তাদের সঙ্গে চা খেতে খেতেই আলাপচারিতায় মেতে ওঠেন প্রার্থী কবি দত্ত। তারাও বিভিন্ন বিষয় নিয়ে তাঁর সঙ্গে কথা বলেন। কবি দত্ত জানান, প্রচারের ব্যস্ততার মাঝে চা বিরতিতে এসে মানুষের সঙ্গে আরও কাছাকাছি থাকার সুযোগ পেলাম। তাই তাদের সঙ্গে কথা বল্লাম। তিনি জানান, সাধারণ মানুষের এই ভালোবাসাই তাঁর শক্তি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here