ডেটলাইন দুর্গাপুরঃ ১৯৮৭ সালের ২৬ জুন থেকে রাষ্ট্রসংঘের নির্দেশে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস বিশ্বব্যাপী পালিত হয়ে আসছে। বর্তমানে রাষ্ট্রসংঘের অগ্রাধিকার তালিকার অন্যতম বিষয় মাদক সমস্যা। চুরি, ডাকাতি, ছিনতাই, তোলাবাজিসহ বিভিন্ন অপরাধের পেছনে মাদকের অবৈধ ব্যবসা ও অপব্যবহার অন্যতম কারণ বলে মনে করা হচ্ছে। মাদকাসক্তদের মধ্যে প্রায় ৮০ শতাংশই তরুণ-যুব সম্প্রদায়। তাই এই দিনটি বিশেষভাবে প্রতি বছর বিশ্বজুড়ে পালিত হয়। রাজ্যের অন্যান্য জায়গার সঙ্গে আজ দুর্গাপুরেও দিনটি পালিত হয়। আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে দুর্গাপুর থানা, কোকওভেন থানা ও নিউটাউনশিপ থানার উদ্যোগে এই উপলক্ষে একটি পদযাত্রা বের করা হয়। পদযাত্রাটি গান্ধীমোড় সংলগ্ন রিকল পার্ক থেকে বেরিয়ে সিটি সেন্টারের বিভিন্ন এলাকা পরিক্রমা করে সৃজনী প্রেক্ষাগৃহে শেষ হয়। সৃজনী প্রেক্ষাগৃহে আলোচনা ও একটি মাদক বিরোধী নাটক মঞ্চস্থ করা হয়। এদিনের কর্মসূচীতে অংশ নেন আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডিসি(পূর্ব) অভিষেক মোদি, এসিপি(পূর্ব) বিমলকুমার মন্ডল, দুর্গাপুর থানার ওসি গৌতম তালুকদার, কোকওভেন থানার ওসি সন্দীপ দাস, নিউটাউনশিপ থানার আধিকারিক দীনেশ মন্ডল এবং পুলিশকর্মীরাও। এছাড়াও দুর্গাপুরের মেয়র দিলীপ অগস্থি, মেয়র পারিষদগণ এবং স্কুলের ছাত্রছাত্রীরাও পদযাত্রায় সামিল হয়।
Latest article
দামোদরের বিসর্জন ঘাট পরিদর্শনে প্রশাসনিক কর্তারা,বাড়তি নজরদারি নিরাপত্তায়
ডেটলাইন দুর্গাপুর: রাজ্যে পালা বদলের পর এবারই প্রথম বাংলায় দুর্গাপুজো হচ্ছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশে এবার পুজোর ক্ষেত্রে একাধিক নতুন বিধি লাগু...
শিশুদের হাতে ভিক্ষার ঝুলি নয়, হাতে উঠুক বই! দুর্গাপুরে ওসি অঞ্জন মণ্ডলের মানবিক বার্তা
ডেটলাইন দুর্গাপুর: ভিক্ষাবৃত্তির জীবন ছেড়ে সমাজের মূল স্রোতে ফিরে আসুক পরবর্তী প্রজন্ম। শিশুরা শিক্ষার আলোয় আলোকিত হয়ে গড়ে তুলুক সুন্দর ভবিষ্যৎ। এই...
পুজোর আগে বাইক উদ্ধার, কোক ওভেন থানার তৎপরতায় গ্রেপ্তার দুই
ডেটলাইন দুর্গাপুর: পুজোর আগে চুরি হয়ে যাওয়া বাইক ফিরে পেয়ে স্বস্তির নিঃশ্বাস ফেললেন দুর্গাপুরের বিদ্যাসাগর পল্লীর বাসিন্দা বিপুল বিশ্বাস। বাইক চুরির অভিযোগ...














