ডেটলাইন দুর্গাপুরঃ জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গেই চাপ বাড়ছে দুর্গাপুর মহকুমা হাসপাতালের উপর। আধুনিক চিকিৎসার প্রয়োজনে বিগত সময়ে এই হাসপাতালে একাধিক নতুন মেশিন যেমন আনা হয়েছে তেমনই ধাপে ধাপে বেড়েছে বেড়ের সংখ্যাও। তবু রোগীর চাপ বাড়তে থাকায় আরও বেডের দরকার ছিল বলে জানিয়েছিল হাসপাতাল কর্তৃপক্ষ। অবশেষে আরও ১০০টি বেড বাড়ল এই হাসপাতালে। গত ১২ ফেব্রুয়ারী ১০০ শয্যা বিশিষ্ট একটি নতুন ভবনের ভার্চুয়ালি উদ্বোধন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। নতুন এই ভবনের জন্য খরচ হয়েছে দশ কোটি চার লক্ষ টাকা। এখন মহকুমা হাসপাতালে রয়েছে ৩৮০ টি বেড। এবার আরও ১০০টি বেড বেড়ে যাওয়ায় রোগীদের সুবিধা হবে জানান মন্ত্রী প্রদীপ মজুমদার। একই সঙ্গে এখানে একটি সিটি স্ক্যান মেশিনেরও উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী। এই উপলক্ষ্যে এক অনুষ্ঠানে নতুন ভবনটির ফিতে কাটেন জেলার দুই মন্ত্রী মলয় ঘটক ও প্রদীপ মজুমদার। উপস্থিত ছিলেন এডিডিএর চেয়ারম্যান তাপস বন্দোপাধ্যায়,জেলা শাসক এস পোন্নামবলাম,পুলিশ কমিশনার সুনীল কুমার চৌধুরী,হাসপাতালের সুপার ধীমান মন্ডল,রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান কবি দত্ত,এসবিএসটিসির চেয়ারম্যান সুভাষ মন্ডল,পান্ডবেশ্বরের বিধায়ক নরেন চক্রবর্তী, বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী কীর্তি আজাদ প্রমূখ।
Latest article
কিভাবে এলো প্রীতি বন্ধনের রাখী উৎসব
প্রণয় রায়ঃ রাখী পূর্ণিমা ভারতবর্ষের এক জনপ্রিয় প্রীতি বন্ধনের উৎসব। এদিন বোনেরা ভাইদের হাতে রাখী নামে একটি পবিত্র সুতো বেঁধে দেয়। ইতিহাস...
দুর্গাপুজোর আগেই পথচলা শুরু করল আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ‘দুর্গা সুরক্ষা স্কোয়াড’
ডেটলাইন আসানসোল,২৪ আগস্টঃ পথেঘাটে,স্কুল কলেজের সামনে,ফাঁকা অলিগলিতে অথবা বাসস্ট্যান্ডের মতো ভীড় এলাকায় নারীদের সুরক্ষার দিকে লক্ষ্য রেখে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ‘দুর্গা...
ভারতকে আন্তর্জাতিক ক্রীড়াক্ষেত্রে আরও বড় জায়গায় নিয়ে যেতে হবে,দুর্গাপুরে বললেন ক্রীড়ামন্ত্রী ডা.ইন্দ্রনীল খাঁ
ডেটলাইন দুর্গাপুর,২২ আগস্টঃ প্রতি বছরের মতো আগামী ২৯ আগস্ট পালিত হতে চলেছে ‘জাতীয় ক্রীড়া দিবস’। দুর্গাপুরে আগে এই দিনটি সেভাবে পালিত না...














