ডেটলাইন ওয়েব ডেস্কঃ এবার তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিলেন রাজ্যসভার প্রবীন সাংসদ তথা প্রাক্তন রেলমন্ত্রী দীনেশ ত্রিবেদী। শুক্রবার রাজ্যসভায় বিতর্ক চলাকালীন তৃণমূলের এই সাংসদ সবাইকে অবাক করেই বলেছেন, ”আমার রাজ্যে হিংসা হচ্ছে। কিন্তু এখানে কিছুই বলতে পারছি না। আমার দমবন্ধ হয়ে আসছে, কাজ করতে পারছি না।” শুভেন্দু অধিকারী, রাজীব বন্দ্যোপাধ্যায়দের ক্ষেত্রে তাও দল ছাড়ার একটা পটভূমিকা ছিল। অনেকদিন থেকেই তারা দলের মধ্যে থেকেও বেসুরো ছিলেন।কিন্তু দীনেশ ত্রিবেদী হঠাৎ এভাবে রাজ্যসভায় দলের বিরুদ্ধে কথা বলবেন এবং দল ছেড়ে দেবেন এটা একটু অপ্রত্যাশিত হওয়ায় তৃণমূল নেতৃত্বও বেশ অস্বস্তিতে পরেছেন। বারাকপুরের এই প্রাক্তন সাংসদ শুক্রবার রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা দিয়ে বিজেপিতে যোগ দেন।
Latest article
শিশুদের হাতে ভিক্ষার ঝুলি নয়, হাতে উঠুক বই! দুর্গাপুরে ওসি অঞ্জন মণ্ডলের মানবিক বার্তা
ডেটলাইন দুর্গাপুর: ভিক্ষাবৃত্তির জীবন ছেড়ে সমাজের মূল স্রোতে ফিরে আসুক পরবর্তী প্রজন্ম। শিশুরা শিক্ষার আলোয় আলোকিত হয়ে গড়ে তুলুক সুন্দর ভবিষ্যৎ। এই...
পুজোর আগে বাইক উদ্ধার, কোক ওভেন থানার তৎপরতায় গ্রেপ্তার দুই
ডেটলাইন দুর্গাপুর: পুজোর আগে চুরি হয়ে যাওয়া বাইক ফিরে পেয়ে স্বস্তির নিঃশ্বাস ফেললেন দুর্গাপুরের বিদ্যাসাগর পল্লীর বাসিন্দা বিপুল বিশ্বাস। বাইক চুরির অভিযোগ...
প্রতি থানায় চার চাকা ও বাইক,মুখ্যমন্ত্রীর ঘোষণা বাস্তবায়িত দুর্গাপুরে
ডেটলাইন দুর্গাপুরঃ এক ফোনেই মিলবে পুলিশের সাহায্য। দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যাবে পুলিশ। মহালয়ার পুণ্য লগ্নে রাজ্যে চালু হয়েছে ১১২ জরুরি পরিষেবা। একই...














