ডেটলাইন ওয়েব ডেস্কঃ সারা দেশের সঙ্গে এই রাজ্যেও নানাভাবে সরকারী ও বেসরকারী উদ্যোগে পালিত হল মহান বিপ্লবী নেতাজী সুভাষচন্দ্র বসুর ১২৫ তম জন্মজয়ন্তী। একই সঙ্গে দুর্গাপুরেও রাজ্য সরকারের তথ্য ও সংস্কৃতি দফতর ও মহকুমা প্রশাসনের তরফে সিটি সেন্টার তথ্যকেন্দ্রে সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে দিনটি উদযাপন করা হয়। বিভিন্ন সংগঠন ও ক্লাবের পক্ষ থেকেও একাধিক কর্মসূচী নেওয়া হয়েছিল এদিন। দুর্গাপুর ঐকতান সব পেয়েছির আসর ও মিলন সংঘ আয়োজিত নেতাজী সুভাষচন্দ্র বসুর ১২৫ তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে ভিরিঙ্গী মিলন সংঘ ফুটবল ময়দানে জাতীয় পতাকা ও আসর পতাকা উত্তোলন এবং নেতাজীর প্রতিকৃতি তে মাল্যদান করা হয়। এখানে ছিলেন ১৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা মেয়র পরিষদ সদস্য প্রভাত চট্টোপাধ্যায় সহ অন্য অতিথিরা। এখানে শিশুদের বসে আঁকো,হাতের লেখা,যেমন খুশি সাজো প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। উল্লেখ্য, ২৩ জানুয়ারি দিনটিকে কেন্দ্রীয় সরকার এবার ‘পরাক্রম দিবস’ হিসেবে ঘোষণা করেছে। অন্যদিকে রাজ্য সরকার দিনটিকে ‘দেশনায়ক দিবস’ হিসেবে পালন করেছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন একাধিক অনুষ্ঠানে অংশ নেন। তিনি বলেছেন,‘নেতাজী মানে আবেগ, নেতাজী মানে দর্শন। নেতাজীর পরিবার বাঙালির কাছে সবচেয়ে বড় আবেগ। তাঁরা বাঙালির ভীষণ কাছের আত্মীয়। এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কলকাতায় এসে একাধিক অনুষ্ঠানে যোগ দেন। প্রধানমন্ত্রী তাঁর টুইটবার্তায় বলেছেন,‘মহান মুক্তিযোদ্ধা ও ভারতমাতার সত্যিকারের পুত্র নেতাজী সুভাষচন্দ্র বসুর জন্মদিনে শত প্রণাম। দেশের স্বাধীনতার জন্য তাঁর ত্যাগ এবং আত্মনিবেদন সবসময় স্মরণ করা হবে।’
Latest article
বিশ্ব পরিবেশ দিবসে ‘একটি গাছ মায়ের নামে’ কর্মসূচী পালন
ডেটলাইন দুর্গাপুরঃ ৫ জুন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে সারা দেশের সঙ্গে দুর্গাপুরের বিভিন্ন এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচী পালন করা হয়। সিটি সেন্টারে সাব...
মেধাবী অনিন্দিতার উচ্চ শিক্ষার বাধা কাটল সমাজসেবী উদয় চ্যাটার্জীর সহযোগিতায়
ডেটলাইন দুর্গাপুর: এবারের মাধ্যমিক পরীক্ষায় চোখ ধাঁধানো ফলাফল করেছে দুর্গাপুরের এক সবজি বিক্রেতার মেয়ে। সাগরভাঙার দেশবন্ধু নগর কলোনির বাসিন্দা রাইরাণী দেবী গার্লস...
অশান্তি এড়াতে কড়া পদক্ষেপ কোক ওভেন থানার
ডেটলাইন দুর্গাপুর,১৪ মেঃ রাজ্য রাজনীতিতে পালা বদলের পর বিজেপি সরকারের প্রথম মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে কড়া মনোভাব প্রকাশ করেছেন।...














