ডেটলাইন দুর্গাপুরঃ আজ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ৬৬ তম জন্মদিন। এই উপলক্ষ্যে রাজ্যের অন্যান্য জায়গার মতো দুর্গাপুরেও বিভিন্ন এলাকার তৃণমূল কার্যালয়ে দলের কর্মীরা দিনটি উদযাপন করেন। কোথাও কেক কেটে আবার কোথাও সামাজিক কর্মসূচীর আয়োজন দেখা গেছে। এই উপলক্ষ্যে দুর্গাপুর সাংস্কৃতিক মেলা কমিটির ( কল্পতরু উৎসব) উদ্যোগে এদিন সম্প্রীতির রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল। মানবতার জন্য এই স্বেচ্ছা রক্তদান শিবির অনুষ্ঠিত হলো দুর্গাপুর কল্পতরু মেলা ময়দানে। বিগত বছরগুলিতেও মুখ্যমন্ত্রীর জন্মদিনটি এই সাংস্কৃতিক মেলায় নানাভাবেই পালন করা হয়। এদিন এই শিবিরে সমাজের বিভিন্ন অংশের মোট ২৬ জন রক্তদান করেছেন। সহযোগিতায় ছিল দুর্গাপুর মহকুমা ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরাম এবং রক্ত সংগ্রহ করে দুর্গাপুর মহকুমা হাসপাতাল ব্লাড সেন্টার। শিবিরের আনুষ্ঠানিক উদ্বোধন করেন দুর্গাপুরের মহানাগরিক দিলীপ অগস্তি। উপস্থিত ছিলেন মেয়র পারিষদ রাখী তেওয়ারী,কাউন্সিলার বর্ণালী দাস, মেলার অন্যতম আহ্বায়ক পার্থ দাস, নয়ন মালাকার প্রমূখ। রক্তদাতাদের উৎসাহ দিতে শিবিরে আরও ছিলেন দুর্গাপুর মহকুমা হাসপাতাল ব্লাড সেন্টারের ডাঃ করবী কুন্ডু , ফেডারেশন অফ ব্লাড ডোনার্স অর্গানাইজেশন অফ ইন্ডিয়ার রাজ্য শাখার সম্পাদক কবি ঘোষ, রক্তদান আন্দোলনের নেতা রাজেশ পালিত,অরবিন্দ মাজি,দুর্গাপুর মহকুমা ক্রীড়া ও সাংস্কৃতিক ক্লাব সমন্বয় সমিতির পক্ষে রঞ্জন ব্যানার্জি ও কুন্তল রায় প্রমূখ। মেলা কমিটির চেয়ারম্যান বিপ্লব বসু ঠাকুর এবং দুর্গাপুর মহকুমা ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরামের পক্ষে জয়ন্ত দাস ও শ্যামল ভট্টাচার্য সকল রক্তদাতা এবং মেডিকেল টিমকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
Latest article
কিভাবে এলো প্রীতি বন্ধনের রাখী উৎসব
প্রণয় রায়ঃ রাখী পূর্ণিমা ভারতবর্ষের এক জনপ্রিয় প্রীতি বন্ধনের উৎসব। এদিন বোনেরা ভাইদের হাতে রাখী নামে একটি পবিত্র সুতো বেঁধে দেয়। ইতিহাস...
দুর্গাপুজোর আগেই পথচলা শুরু করল আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ‘দুর্গা সুরক্ষা স্কোয়াড’
ডেটলাইন আসানসোল,২৪ আগস্টঃ পথেঘাটে,স্কুল কলেজের সামনে,ফাঁকা অলিগলিতে অথবা বাসস্ট্যান্ডের মতো ভীড় এলাকায় নারীদের সুরক্ষার দিকে লক্ষ্য রেখে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ‘দুর্গা...
ভারতকে আন্তর্জাতিক ক্রীড়াক্ষেত্রে আরও বড় জায়গায় নিয়ে যেতে হবে,দুর্গাপুরে বললেন ক্রীড়ামন্ত্রী ডা.ইন্দ্রনীল খাঁ
ডেটলাইন দুর্গাপুর,২২ আগস্টঃ প্রতি বছরের মতো আগামী ২৯ আগস্ট পালিত হতে চলেছে ‘জাতীয় ক্রীড়া দিবস’। দুর্গাপুরে আগে এই দিনটি সেভাবে পালিত না...














