ডেটলাইন কলকাতাঃ বিশ্বের বিভিন্ন দেশের পাশাপাশি ভারতবর্ষেও বর্তমানে অস্তিত্ব সংকটে বামপন্থিদের। অথচ একটা সময় সারা বিশ্বে বাম আন্দোলন এক বিশেষ মাত্রা পেয়েছিল। ভারতেও ছিল তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা। পশ্চিমবঙ্গে তো একটানা ৩৪ বছর ছিল বামেদের রাজত্ব। কিন্তু কালের স্রোতে বামপন্থা আজ রীতিমতো সংকটের শিকার। ১৯২০ থেকে ২০১৯ । ভারতের কমিউনিস্ট আন্দোলনের গৌরবোজ্জ্বল ইতিহাসের একশো বছর। ব্রিটিশ সাম্রাজ্যবাদ বিরোধী স্বাধীনতা সংগ্রাম থেকে আজকের নয়া উপনিবেশবাদ, নয়া উদারবাদ, ধর্মীয় মৌলবাদ বিরোধী লড়াই পর্যন্ত গর্বিত ঐতিহ্যের উত্তরাধিকারের একশো বছর। ১৯২০ সালের ১৭ অক্টোবর। তদানীন্তন সোভিয়েতের তাসখন্দে মাত্র ৭জনের হাত ধরে ভারতের কমিউনিস্ট আন্দোলনের সূচনা। মানবেন্দ্রনাথ রায়, অবনী মুখার্জি, ইভলিন ট্রেন্ট রায়, রোজা ফিটিনগভ, মহম্মদ আলি, মহম্মদ সফিক এবং এমবিপিটি আচার্যের উপস্থিতিতে ভারতের কমিউনিস্ট পার্টির পথ চলা, ১৯২০ সালের ১৭ অক্টোবর তাসখন্দ থেকে প্রথম সম্পাদক নির্বাচিত হয়েছিলেন মহম্মদ সফিক। সেই বিভক্ত কমিউনিষ্ট পার্টির প্রতিষ্ঠার শতবর্ষকে সামনে রেখে বৃহস্পতিবার কলকাতার নেতাজী ইন্ডোর স্টেডিয়ামের সমাবেশ থেকে আবারও ঘুরে দাঁড়ানোর ডাক দিয়েছেন বিশিষ্ট বামনেতারা। সিপিআই (এম)’র সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি, পার্টির রাজ্য সম্পাদক সূর্য মিশ্র, পার্টির পলিট ব্যুরো সদস্য মহম্মদ সেলিম, পার্টির পলিট ব্যুরো সদস্য বিমান বসু। নেতারা বলেছেন, জরুরি অবস্থার সময়ে পরিস্থিতি মোকাবিলায় একজোট হয়েছিল বিরোধীরা। সেই অভিজ্ঞতা মনে রেখে নরেন্দ্র মোদী-অমিত শাহদের জমানায় গণ-মঞ্চ গড়ে তোলার ডাক দিয়েছেন সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি। তাঁর মতে, দেশ এবং দেশের মানুষ যখন বিপন্ন,গণ-মঞ্চ গড়ে তুলে সম্মিলিত প্রতিরোধই তখন পথ।আগামী দিনে আবারও মানুষ বামপন্থায় ফিরে আসবে বলেই দৃঢ় আশা ব্যক্ত করেছেন কমিউনিষ্ট শীর্ষ নেতারা।
Latest article
অ্যাডমিট কার্ড আনতে ভুলে যাওয়া ছাত্রীর পাশে বিজেপি নেতা
ডেটলাইন দুর্গাপুরঃ সোমবার থেকে শুরু হল উচ্চ মাধ্যমিক পরীক্ষা। জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ এই পরীক্ষা দিতে ছাত্রছাত্রীরা সকাল সকাল বাড়ি থেকে বেরিয়ে নিজেদের...
দুর্গাপুজোয় নিরাপত্তার বার্তা, পুজো কমিটিগুলির সঙ্গে কোক ওভেন থানার বৈঠক
ডেটলাইন দুর্গাপুরঃ আসন্ন দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে সম্পন্ন করতে কোক ওভেন থানার উদ্যোগে স্থানীয় শ্রেয়সী লজে থানার অধীন দুর্গাপুজো কমিটিগুলোর সদস্যদের নিয়ে...
নাগরিকত্ব পাবে বাংলাদেশীরা,দুর্গাপুরে ঘোষণা মন্ত্রী শান্তনু ঠাকুরের
ডেটলাইন দুর্গাপুর,৬ সেপ্টেম্বরঃ আর টালবাহানা নয়। এবার এই রাজ্যের বাংলাদেশীরা দ্রুত ভারতীয় নাগরিকত্ব পাবে। দুর্গাপুরে এসে একথা জানালেন বন্দর,নৌ পরিবহন ও জলপথ...














