ডেটলাইন নিউজ ডেস্কঃ মহারাষ্ট্র ও হরিয়ানার বিধানসভা নির্বাচনের দিন ঘোষণা করল নির্বাচন কমিশন। পুজোর পরেই দুই রাজ্যে নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে। আজ এই ঘোষণা করেন নির্বাচন কমিশন। মহারাষ্ট্র ও হরিয়ানা দুটি রাজ্যেই নির্বাচন হবে এক দফায়। দুই রাজ্যের নির্বাচনী বিজ্ঞপ্তি জারি হবে ২৭ সেপ্টেম্বর। মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন ৪ অক্টোবর। মনোনয়নের স্ক্রুটিনি হবে ৫ অক্টোবর। প্রার্থীদের নাম প্রত্যাহারের শেষ দিন ৭ অক্টোবর। মহারাষ্ট্র ও হরিয়ানা দুই রাজ্যে একসঙ্গে নির্বাচন হবে ২১ অক্টোবর। ভোটগণনা ও ফলাফল ২৪ অক্টোবর। উল্লেখ্য,২০১৪-র বিধানসভা নির্বাচনে মহারাষ্ট্রের কংগ্রেস সরকারকে সরিয়ে সরকার গঠন করেছিল বিজেপি। তারা একক ভাবে লড়ে ২৮৮ টি আসনের মধ্যে পেয়েছিল ১২২ টি আসন। ২০০৯ সালে হরিয়ানায় সরকার ছিল কংগ্রেসেরই। ২০১৪-তে হরিয়ানায় প্রথমবার জয় পেয়েছিল বিজেপি। ৯০ আসনের বিধানসভায় তারা একাই ৪৭ টি আসনে জয়লাভ করেছিল।
Latest article
অ্যাডমিট কার্ড আনতে ভুলে যাওয়া ছাত্রীর পাশে বিজেপি নেতা
ডেটলাইন দুর্গাপুরঃ সোমবার থেকে শুরু হল উচ্চ মাধ্যমিক পরীক্ষা। জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ এই পরীক্ষা দিতে ছাত্রছাত্রীরা সকাল সকাল বাড়ি থেকে বেরিয়ে নিজেদের...
দুর্গাপুজোয় নিরাপত্তার বার্তা, পুজো কমিটিগুলির সঙ্গে কোক ওভেন থানার বৈঠক
ডেটলাইন দুর্গাপুরঃ আসন্ন দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে সম্পন্ন করতে কোক ওভেন থানার উদ্যোগে স্থানীয় শ্রেয়সী লজে থানার অধীন দুর্গাপুজো কমিটিগুলোর সদস্যদের নিয়ে...
নাগরিকত্ব পাবে বাংলাদেশীরা,দুর্গাপুরে ঘোষণা মন্ত্রী শান্তনু ঠাকুরের
ডেটলাইন দুর্গাপুর,৬ সেপ্টেম্বরঃ আর টালবাহানা নয়। এবার এই রাজ্যের বাংলাদেশীরা দ্রুত ভারতীয় নাগরিকত্ব পাবে। দুর্গাপুরে এসে একথা জানালেন বন্দর,নৌ পরিবহন ও জলপথ...














