ডেটলাইন দুর্গাপুরঃ প্রতিটি মানুষের জীবনেই এক বিশেষ মূহুর্ত হল ছাত্র জীবন। আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ। শিশুদের ভাল করতে হলে তাদের শিক্ষিত করতে হবে, এরই লক্ষ্যে দুর্গাপুর স্টেশন বাজার এলাকার আলাপ ক্লাবের পরিচালনায় চলে শিশুদের স্কুল। শিশুর মনের আনন্দই তার দেহ মনের শক্তির মূল উৎস। তাই নিজেদের আনন্দ এই শিশুদের মাঝে ভাগ করে নিলেন ব্যাংক অফ বরোদা। ঠিক আজকের দিনে দুর্গাপুর স্টেশন বাজারের কাছে ব্যাংক অফ বরোদা শুভসূচনা হয় এবং প্রতি বছরই ব্যাংক এর জন্মদিনের নিজেদের আনন্দ ভাগ করে নেয় বিভিন্ন সমাজ সেবা মূলোক কাজের মাধ্যমে।এবছর তারা আলাপ ক্লাবের পরিচালনায় স্কুলের ছোট্টো ছোট্টো শিশুদের নিয়ে আনন্দে কাটালেন দিনটি। তাদের সাহস ও উৎসাহ দিতে ব্যাংকের পক্ষ থেকে স্কুলে ছাত্রছাত্রীদের হাতে তুলে দেওয়া হয় বিভিন্ন উপহার এছাড়াও ব্যাংকের পক্ষ থেকে আরণ্য সপ্তাহ ও বন মহৎসবকে সামনে রেখে স্কুলের ছাত্রছাত্রীদের মধ্যে পরিবেশ সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বৃক্ষরোপণ কর্মসূচী পালন করা হয়।
Latest article
শিশুদের হাতে ভিক্ষার ঝুলি নয়, হাতে উঠুক বই! দুর্গাপুরে ওসি অঞ্জন মণ্ডলের মানবিক বার্তা
ডেটলাইন দুর্গাপুর: ভিক্ষাবৃত্তির জীবন ছেড়ে সমাজের মূল স্রোতে ফিরে আসুক পরবর্তী প্রজন্ম। শিশুরা শিক্ষার আলোয় আলোকিত হয়ে গড়ে তুলুক সুন্দর ভবিষ্যৎ। এই...
পুজোর আগে বাইক উদ্ধার, কোক ওভেন থানার তৎপরতায় গ্রেপ্তার দুই
ডেটলাইন দুর্গাপুর: পুজোর আগে চুরি হয়ে যাওয়া বাইক ফিরে পেয়ে স্বস্তির নিঃশ্বাস ফেললেন দুর্গাপুরের বিদ্যাসাগর পল্লীর বাসিন্দা বিপুল বিশ্বাস। বাইক চুরির অভিযোগ...
প্রতি থানায় চার চাকা ও বাইক,মুখ্যমন্ত্রীর ঘোষণা বাস্তবায়িত দুর্গাপুরে
ডেটলাইন দুর্গাপুরঃ এক ফোনেই মিলবে পুলিশের সাহায্য। দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যাবে পুলিশ। মহালয়ার পুণ্য লগ্নে রাজ্যে চালু হয়েছে ১১২ জরুরি পরিষেবা। একই...














