ডেটলাইন দুর্গাপুরঃ আগামী ২৯ এপ্রিল লোকসভার ভোটগ্রহন হবে আসানসোল দুর্গাপুরসহ আরও কিছু কেন্দ্রে। তার জন্য এই মূহুর্তে চূড়ান্ত ব্যস্ত মহকুমা প্রশাসন। বিশেষ করে এবার নির্বাচন কমিশনের নির্দেশ মেনে বিভিন্ন বুথে গিয়ে ইভিএম মেশিনের পাশাপাশি নতুন সংযোজন ভিভিপ্যাটের ব্যবহার সম্পর্কেও ভোটারদের সচেতন করে চলেছেন প্রশাসনিক কর্তারা। সঙ্গে যাচ্ছেন খোদ মহকুমা শাসকও। এবারের নির্বাচনে যেমন কয়েক লক্ষ নতুন ভোটার রয়েছেন তেমনই রয়েছেন বেশ কিছু শতায়ু প্রবীন ভোটারও। এরকমই একজন ভোটার হলেন দুর্গাপুর পুরসভার ১৩ নম্বর ওয়ার্ডের নেতাজী নগর কলোনির বাসিন্দা শেফালী সমাদ্দার। তাঁর বয়স ১০৩। দেশের প্রথমবারের নির্বাচন থেকেই তিনি ভোট দিয়ে আসছেন। আগামী ২৯ এপ্রিলও তিনি ভোট দেবেন। প্রবীন এই ভোটারকে শ্রদ্ধা ও সম্মান জানাতে দুর্গাপুরের মহকুমা শাসক অনির্বাণ কোলে আজ সোজা উপস্থিত হয়েছিলেন শেফালীদেবীর বাড়িতে। সেখানে তাঁকে পুস্প স্তবক দিয়ে সম্মান জানান মহকুমা শাসক। এই ঘটনায় স্বাভাবিকভাবেই শেফালীদেবীর বাড়িতে ভিড় জমান প্রতিবেশীরা। আর শেফালীদেবীর বাড়ির লোকজনেরাও খুশি। মহকুমা শাসক জানিয়েছেন,এই ধরনের প্রবীন ভোটারদের যাতে ভোট দিতে কোন সমস্যা না হয় সেদিকে নজর রাখা হচ্ছে। তাদের সব ধরনের সহযোগিতা করা হবে। জানা গেছে,দুর্গাপুরে আরও দুজন এরকম শতায়ু ভোটার রয়েছেন।
Latest article
নাগরিকত্ব পাবে বাংলাদেশীরা,দুর্গাপুরে ঘোষণা মন্ত্রী শান্তনু ঠাকুরের
ডেটলাইন দুর্গাপুর,৬ সেপ্টেম্বরঃ আর টালবাহানা নয়। এবার এই রাজ্যের বাংলাদেশীরা দ্রুত ভারতীয় নাগরিকত্ব পাবে। দুর্গাপুরে এসে একথা জানালেন বন্দর,নৌ পরিবহন ও জলপথ...
কিভাবে এলো প্রীতি বন্ধনের রাখী উৎসব
প্রণয় রায়ঃ রাখী পূর্ণিমা ভারতবর্ষের এক জনপ্রিয় প্রীতি বন্ধনের উৎসব। এদিন বোনেরা ভাইদের হাতে রাখী নামে একটি পবিত্র সুতো বেঁধে দেয়। ইতিহাস...
দুর্গাপুজোর আগেই পথচলা শুরু করল আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ‘দুর্গা সুরক্ষা স্কোয়াড’
ডেটলাইন আসানসোল,২৪ আগস্টঃ পথেঘাটে,স্কুল কলেজের সামনে,ফাঁকা অলিগলিতে অথবা বাসস্ট্যান্ডের মতো ভীড় এলাকায় নারীদের সুরক্ষার দিকে লক্ষ্য রেখে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ‘দুর্গা...














